চাঁপাইনবাবগঞ্জে নারীসহ ৯ জন করোনায় আক্রান্ত, দুই ইউনিয়ন লকডাউন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে নারীসহ ৯ জন করোনায় আক্রান্ত, দুই ইউনিয়ন লকডাউন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৭, ২০২০ ১২:১০ পূর্বাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে নারীসহ ৯ জন করোনায় আক্রান্ত, দুই ইউনিয়ন লকডাউন

৬৫
কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নতুন করে বুধবার ৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে চাঁপইনবাবগঞ্জে মোট ১১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলো।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনার নমুনার মধ্যে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৪ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর রিপোর্ট ২ দিনের মাথায় ৬ মে পাওয়া গেল।
করোনা সনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ৩ জন, ভোলাহাট উপজেলায় ২ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন।
রাণীহাটি ইউনিয়ন ও ঝিলিম ইউনিয়নের ১৫ টি করে ৩০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন জানান, সদরে আক্রান্তদের বাড়ির আশপাশে ১৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যগণকে নির্দেশ প্রদান করা হয়েছে লকডাউন মনিটরিং এর জন্য।
তিনি আরো জানান, ৭ মে বৃহস্পতিবার  সকালে সিভিল সার্জন আক্রান্তদের বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসার ওষুধ পৌঁছে দেবেন। হোমকোয়ারেন্টাইন এ থেকে বাড়িতেই তাদের চিকিৎসা চলবে।
এদিকে বুধবার রাতে আক্রান্তদের সাথে মুঠোফোনে কথা বলে জানা গেছে, সকলেই নিজনিজ বাড়িতে অবস্থান করছে। তবে সদরের একজন ভোলাহাটে অবস্থান করছে। সেখানেই তার চিকিৎসা চলবে।
উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয় মহারাজপুর ও সদরে। চাঁপাইনবাবগঞ্জে মোট সনাক্তের পরিমাণ দাঁড়াল ১১ জনে।
দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে নারীসহ ৯ জন করোনায় আক্রান্ত, দুই ইউনিয়ন লকডাউন

বৃহস্পতিবার, মে ৭, ২০২০ ১২:১০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্