চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০১৯ ৩:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

৬৪

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১,
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার
সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃতে সঙ্গীয়
ফোর্স ১৮ অক্টোবর শুক্রবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর
উপজেলার দেবীনগর ইউনিয়নের তামসু মন্ডলের টোলা এলাকায় অভিযান
চালিয়ে ২ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ রশিদ নামে এক যুবককে
হাতেনাতে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিঘামিয়া এলাকার
মৃত সাইদুর রহমানের ছেলে মো. হারুন-অর রশিদ ওরফে রশিদ (২৬)।
শুক্রবার সন্ধ্যা ৬টায় র‌্যাব প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে র‌্যাব
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার
মো. আজমল হোসেন জানতে পারে দেবীনগর ইউনিয়নের একটি
বাঁশঝাড়ের কাছে মাদক বিক্রির জন্য একজন অবস্থান করছে। খবর পাবার পর
র‌্যাবের অপারেশন দল দ্রুত ঐ এলাকাতে অভিযান চালিয়ে হাতেনাতে ২
কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ রশিদকে গ্রেপ্তার করে।
র‌্যাব ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ মাদক ব্যবসার সাথে জড়িত
বলে স্বীকার করেছে। জব্দ হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি টাকার
উপরে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে র‌্যাবের
চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন
কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন।

দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯ ৩:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’