চুরি হওয়া মোবাইল উদ্ধারে চট্টগ্রাম পুলিশের বিস্ময়কর সাফল্য - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চুরি হওয়া মোবাইল উদ্ধারে চট্টগ্রাম পুলিশের বিস্ময়কর সাফল্য - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৭, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

চুরি হওয়া মোবাইল উদ্ধারে চট্টগ্রাম পুলিশের বিস্ময়কর সাফল্য

৭৬

সোহেল আহমেদ, চট্টগ্রাম: চুরি হয়ে যাওয়া দামি মোবাইল ফোন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে তা তার মালিকের নিকট ফিরিয়ে দিয়ে  বিষ্ময়কর সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারিয়ে গেলে অভিযোগ পেলেই তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসন থেকে।

অভিযোগ ছাড়াও অপরাধীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দিচ্ছে পুলিশ। অথছ গত পাঁচ বছর আগেও মানুষ এই সেবা অভিযোগ দিয়েও পেয়েছে বলে নজিড় নেই। বর্তমানে ডিজিটাল ব্যবস্থায়পুলিশ প্রশাসন নাগরীগ সেবায় অত্যন্ত আন্তরিক।

মোবাইল চুরি বা হারানো গেলে থানায় জিডি’র পাশাপাশি পুলিশ কমিশনারের দপ্তরে সরাসরি অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। একই সাথে এ নিয়ে কাজ করছে নগরীর কতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানা পুলিশ।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের আইসিটি (ডিবি) বিভাগের সাব ইন্সপেক্টর কাজী জহির মামুন রাইজিংবিডিকে বলেন, ‘মোবাইল ফোন হারানো, ছিনতাই বা চুরি হলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ফোন উদ্ধার করা হচ্ছে। পরে সেগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছি।’

এ বিষয়ে পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশনা থাকার কথা উল্লেখ করে মামুন জানান, পুলিশ কমিশনারের দপ্তরেই মোবাইল ফোন হারানোর ব্যপারে অভিযোগ গ্রহণ করা হয়। সেসব অভিযোগ দ্রুততার সাথে নিষ্পত্তি করে আইসিটি বিভাগ।

একটি আইফোন চুরির ঘটনায় সেটি উদ্ধার এবং প্রকৃত মালিকের হাতে তুলে দেয়ার উদাহরণ দিয়ে এসআই জহির মামুন জানান, গত ১ আগস্ট রাতে নগরীর জিইসি মোড়ের একটি আবাসন কোম্পানির অফিসে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় চোরচক্র একটি আইফোন ৮ প্লাস চুরি করে নিয়ে যায়। গভীর রাতে চুরি হওয়া ফোন কখনো ফিরে পাবেন এই চিন্তা মাথায়ও আসেনি সংশ্লিষ্ট আবাসন কোম্পানির মালিকের।

ঘটনার প্রায় ১০ দিন পর পৃথক একটি ঘটনায় নগরীর চকবাজার এলাকা থেকে এক চোরকে ধাওয়া করে চকবাজার থানার এসআই আরিফুল ইসলাম। চোরকে আটক করতে ব্যর্থ হন তিনি। চোর পালিয়ে গেলেও তার কাছ থেকে একটি আইফোন পড়ে যায়। সেই আই ফোনের মালিক কে, তখনো জানেন না এসআই আরিফ। এছাড়া চার্জ না থাকায় ফোনটি বন্ধ ছিল। সিকিউরিটি লক তো ছিলই।

এসআই আরিফুল ইসলাম ফোনটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা চালন। তিনি ফোনটি নগর পুলিশের আইসিটি বিভাগে পাঠিয়ে দেন। সেখানে এসআই জহির মামুন এবং কম্পিউটার অপারেটর আল আমীন পুলিশের ঢাকা আইসিটি বিভাগের সহায়তায় দীর্ঘ ১৫ দিনের চেষ্টায় প্রকৃত মালিককে খুঁজে বের করেন। উপযুক্ত সব প্রমাণপত্র দেখে সোমবার দুপুরে নগরীর গোয়েন্দা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফোনটি প্রকৃত মালিক এএনজেড প্রপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হকের কাছে হস্তান্তর করা হয়।

আইফোন ফিরে পেয়ে অভিভুত মাহমুদুল হক রাইজিংবিডিকে বলেন, ‘ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেল স্টোর থেকে কেনা হয়েছিল। দেশে এনে ব্যবহার শুরু করার আগেই ফোনটি অফিস থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়ার ২৫ দিন পর বিস্ময়রকভাবে ফোনটি ফেরত পাওয়া গেছে। অজ্ঞাত চোরের কাছ থেকে এই ফোন উদ্ধার করে স্বপ্রণোদিত হয়ে পুলিশ আমাকে খূঁজে বের করেছে। সেজন্য নগর পুলিশকে অভিনন্দন।’

এদিকে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশও অসংখ্য চুরি যাওয়া ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের খুঁজে বের করে ফেরত দিচ্ছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, ‘অভিযানে চোর, ছিনতাইকারী বা অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের পর তাদের কাছে যেসব চুরি ছিনতাইয়ের মোবাইল ফোন পাওয়া যায়- সেগুলোর প্রকৃত মালিককে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খূঁজে বের করি। এরপর প্রকৃত মালিককে থানায় ডেকে তার ফোনটি ফিরিয়ে দেই।’

দৈনিক বরিশাল ২৪

চুরি হওয়া মোবাইল উদ্ধারে চট্টগ্রাম পুলিশের বিস্ময়কর সাফল্য

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্