জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ববির মুজিব জন্মশতবর্ষ উদযাপনের সূচনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ববির মুজিব জন্মশতবর্ষ উদযাপনের সূচনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৬, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ
A- A A+ Print

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ববির মুজিব জন্মশতবর্ষ উদযাপনের সূচনা

৫৮

শামীম আহমেদ, বরিশালঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বরিশাল বিশ^বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মুজিব জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপনের সূচনা হয়েছে।

আজ শুক্রবার (৬ই) মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্য পুষ্পস্তবক অর্পণের পরপরই পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদ এবং গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য সহ সকলে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করে দোয়া মোনাজাতে অংশ নেন।

এর আগে উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌছলে তাঁকে স্বাগত জানান বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স জাদুঘরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শক বহিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় বছরব্যাপী নানা বর্ণিল ও জমকালো আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপন করবে।

দৈনিক বরিশাল ২৪

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ববির মুজিব জন্মশতবর্ষ উদযাপনের সূচনা

শুক্রবার, মার্চ ৬, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্