জেডিসি পরীক্ষা দিচ্ছে হিন্দু ধর্মের নয়ন! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জেডিসি পরীক্ষা দিচ্ছে হিন্দু ধর্মের নয়ন! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৩, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

জেডিসি পরীক্ষা দিচ্ছে হিন্দু ধর্মের নয়ন!

৬৪

অনলাইন নিউজঃ চলমান জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিচ্ছে হিন্দু ধর্মাবলম্বীয় কিশোর নয়ন রায়। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার স্থানীয় শেখ বাধা রেজিয়া দাখিল মাদ্রাসা থেকে জেডিসিতে অংশ নিয়েছে সে। ইতিমধ্যে নয়ন কোরআন মাজিদ ও আরবিসহ কয়েকটি বিষয়ে ভালো পরীক্ষাও দিয়েছে বলে জানিয়েছে তার শিক্ষকরা। একজন হিন্দু ধর্মাবলম্বীর জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের প্রামাণিক পাড়ার রতন রায়ের ছেলে নয়ন রায়। ইসলাম ধর্ম সম্পর্কে জানার প্রচণ্ড আগ্রহ থেকেই সে মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে ভর্তি হয়। আর এ মাদ্রাসা থেকেই চলমান জেডিসি পরীক্ষা দিচ্ছে হিন্দু ধর্মাবলম্বীর এ শিক্ষার্থী।

এ বিষয়ে নয়নের বাবা রতন রায় জানান, ছোটবেলা থেকেই ইসলাম সম্পর্কে জানার প্রবল আগ্রহ থেকেই আমার ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে। আর তার মাদ্রাসা শিক্ষা গ্রহণের ইচ্ছাতে আমাদের পক্ষ থেকে কোনো বাঁধা নেই। নয়ন জানান, তার এমন আগ্রহে বা মাদ্রাসায় ভর্তি হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কখনও কোনো অভিযোগ বা বাঁধা আসেনি। কেউ এর বিরোধিতাও করেনি।

নয়ন আরও বলে, স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় মাদ্রাসার কিছু ছাত্রদের সঙ্গে প্রাইভেট পড়তে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব ও সখ্য বাড়ে। এ সময় মাদ্রাসার ছাত্রদের চলাফেরা, আচার-আচরণ ও নিয়মানুবর্তিতাই তাকে ইসলাম ধর্ম সম্পর্কে জানার ব্যাপারে প্রভাবিত করে। আর তখনই সেসব মাদ্রাসাছাত্রদের সঙ্গে পরামর্শ করে স্থানীয় শেখ বাধা রেজিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি হয় সে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, নয়ন রায় যে হিন্দু তা তাদের জানাই ছিল না। কারণ সে টুপি-পাঞ্জাবি পরা ছবি দিয়েই পরীক্ষার রেজিস্ট্রেশন করেছে। আর নয়ন তার পরিচয় গোপন রেখে মাদ্রাসায় ভর্তি হয়। তাছাড়া মাদ্রাসায় দেয়া তথ্যে সে কোথাও তার ধর্মীয় পরিচয় ব্যবহার করেনি। সেখানে রায় উপাধি না লেখায় সবাই তাকে মুসলমানই ভেবেছে। কারণ নয়ন ও রতন অনেক মুসলিমদেরও নাম হয়ে থাকে।

এ বিষয়ে নয়ন জানায়, হিন্দু পরিচয় পেলে যদি শিক্ষকরা তাকে মাদ্রাসায় ভর্তি হতে সুযোগ না দেন, তাই পরিচয় গোপন রেখেছিল সে। নয়ন আরও জানায়, মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়ার পর আরবি বিষয় একটু কঠিন লাগতো। কিন্তু আলাদাভাবে প্রাইভেট পড়ে আরবি বিষয় আয়ত্ব করে সে। ভবিষ্যতে মাদ্রাসা থেকেই উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় নয়ন।সুত্রঃযুগান্তর

দৈনিক বরিশাল ২৪

জেডিসি পরীক্ষা দিচ্ছে হিন্দু ধর্মের নয়ন!

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্