ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন মণ ইলিশ উদ্ধার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন মণ ইলিশ উদ্ধার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৯ ১২:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন মণ ইলিশ উদ্ধার

১৬৫

নিজস্ব প্রতিনিধি:জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ উদ্ধার এবং পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার নেতৃত্বে নলছিটির বারইকরণ এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।

এসময় নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলো ঝালকাঠির কলেজ খেয়াঘাট এলাকায় জেলা প্রশাসক মো. জোহর আলীর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জেলার অন্যান্য স্থান থেকে আরো ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চলমান এ অভিযানে এখন পর্যন্ত এক লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ মাছ উদ্ধার এবং বেশ কিছু মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

দৈনিক বরিশাল ২৪

ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন মণ ইলিশ উদ্ধার

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ১২:৪৫ পূর্বাহ্ণ
১৬৫

নিজস্ব প্রতিনিধি:জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ উদ্ধার এবং পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার নেতৃত্বে নলছিটির বারইকরণ এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।

এসময় নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলো ঝালকাঠির কলেজ খেয়াঘাট এলাকায় জেলা প্রশাসক মো. জোহর আলীর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জেলার অন্যান্য স্থান থেকে আরো ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চলমান এ অভিযানে এখন পর্যন্ত এক লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ মাছ উদ্ধার এবং বেশ কিছু মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী