টানা ৮-৯ ঘণ্টা এসিতে থাকলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টানা ৮-৯ ঘণ্টা এসিতে থাকলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ
A- A A+ Print

টানা ৮-৯ ঘণ্টা এসিতে থাকলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়

৫৭

লাইফস্টাইল:দিন যতই যাচ্ছে, ততই আমরা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। এখন শুধু অফিস-আদালতেই নয়, বাসাতেও এয়ারকন্ডিশন ছাড়া আমাদের চলেই না। দিনের পর দিন এর ওপর অভ্যস্ত হয় পড়ছি আমরা। এতে বিপদও বাড়ছে। কারণ টানা ৮-৯ ঘণ্টা এসিতে থাকলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আসুন এবার জেনে নিন, দীর্ঘক্ষণ এসিতে থাকলে কোন কোন স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়-

শ্বাসতন্ত্রের সংক্রমণ

যারা দিনের বেশিরভাগ সময় বা অন্তত টানা ৯-১০ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কাটান, তাদের মধ্যে শ্বাসতন্ত্রের নানা সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। অতিরিক্ত এসির ব্যবহার শ্বাসতন্ত্রের নানা সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে।

চোখের সমস্যা

অতিরিক্ত এসির ব্যবহার কনজাংটিভাইটিস (conjunctivitis) এবং ব্লেফারাইটিস-এর (blepharitis) মতো চোখের একাধিক সমস্যা বাড়িয়ে দিতে পারে। এ ছাড়া যারা চোখে লেন্স ব্যবহার করেন, তাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

স্নায়ুর সমস্যা

অতিরিক্ত এসির ব্যবহার বেশ কয়েকটি রোগের প্রকোপকে বাড়িয়ে দিতে পারে। যারা দিনের বেশিরভাগ সময় বা অন্তত টানা ৯-১০ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কাটান, তাদের মধ্যে আর্থাইটিস, ব্লাড প্রেসার বা নানা ধরনের স্নায়ুর সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে।

অ্যালার্জির সমস্যা

অতিরিক্ত এসির ব্যবহার বা দীর্ঘক্ষণ এসিতে থাকার ফলে অনেকের অ্যালার্জির সমস্যাও মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।

ত্বকের সমস্যা

দীর্ঘক্ষণ এসিতে থাকার ফলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে।

মানসিক অবসাদ

একাধিক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে দীর্ঘক্ষণ থাকেন, তারা মাথা ব্যথা বা মানসিক অবসাদের মতো সমস্যায় বেশি ভোগেন।

কাজেই শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে নিজেকে সুস্থ রাখতে যা করবেন-

ঘরের তাপমাত্রা ২১-২৫ ডিগ্রির মধ্যে রাখতে হবে। খেয়াল রাখতে হবে, ঘরের তাপমাত্রা যেন কখনোই ২০ ডিগ্রি সেলসিয়াসের কম না থাকে। আর শীতের মরসুমে এসি ব্যবহার না করাই ভালো। একই সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজিং লোশন বা ক্রিম ব্যবহার করুন।মাঝে মধ্যেই মুখে, হাতে পানি দিন। প্রয়োজনে হালকা চাদর গায়ে জড়িয়ে রাখুন।

দৈনিক বরিশাল ২৪

টানা ৮-৯ ঘণ্টা এসিতে থাকলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’