ডেঙ্গুর কবলে ইমরুলের ১১ মাস বয়সী ছেলে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডেঙ্গুর কবলে ইমরুলের ১১ মাস বয়সী ছেলে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩১, ২০১৯ ১২:৫৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

ডেঙ্গুর কবলে ইমরুলের ১১ মাস বয়সী ছেলে

৫৯

এবার জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাড়িতে ডেঙ্গু হানা দিয়েছে। তার ১১ মাস বয়সী ছেলে গত চারদিন ধরে এই রোগে আক্রান্ত।

ছেলের অসুস্থতার জন্যই ইমরুল আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারছেন না। তামিম ইকবাল না থাকায় তাকে দলে রাখতে চেয়েছিলেন নির্বাচকেরা।

ইমরুল জানিয়েছেন, তার ছেলে এখন স্কয়ার হাসপাতালে। দিন-রাত সেখানেই থাকতে হচ্ছে তাকে।

গত নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না এই ওপেনার। সুযোগ মেলেনি পরের সফরগুলোতেও।

শুক্রবার দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘ইমরুল কায়েসকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছিলাম। যেহেতু তামিম নেই, আমাদের বিকল্প খেলোয়াড় লিটন, সৌম্য আছে। ইমরুলকে নিয়ে আমরা চিন্তা করেছিলাম।

দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে অসুস্থ। সে হাসপাতালে আছে। এ কারণে এখন ক্যাম্পে নেই, অনুশীলনেও নেই। আমরা আশা করছি দ্রুতই সে খেলায় ফিরে আসবে।’

ইমরুল না ফিরতে পারলেও ফিরেছেন দেড় বছর আগে সবশেষ টেস্ট খেলা মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেকের ফেরা নিয়ে মিনহাজুল বললেন, ‘আমরা অতিরিক্ত একজন ব্যাটসম্যান অন্তর্ভুক্ত করার কথা ভেবেছি বলে ওকে রেখেছি (মোসাদ্দেক)। আর দেশে খেললে সব সময় ১৪ জন রাখি। এখন ঘরোয়া ক্রিকেটে যেহেতু খুব বেশি খেলা নেই তাই একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে যাচ্ছি।’

দৈনিক বরিশাল ২৪

ডেঙ্গুর কবলে ইমরুলের ১১ মাস বয়সী ছেলে

শনিবার, আগস্ট ৩১, ২০১৯ ১২:৫৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী