দাগনভূঞায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দাগনভূঞায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০২০ ২:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

দাগনভূঞায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা

১১৮
নিজস্ব প্রতিনিধি: অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের অভিযোগে দাগনভূঞায় বাসা বাড়িতে অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
 ২৩/৯/২০২০ তারিখে দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নামার বাজার ও জিরো পয়েন্ট, দাগনভূঞা এলাকায় মাসুমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নামার বাজার এলাকায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ থাকায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুসারে ১ টি মামলায় মোট ১,০০,০০০(এক লাখ) টাকা অর্থদন্ড করা হয় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া মেসার্স গ্রান্ড সুইটস এবং বাংলা হোটেল ও বিরিয়ানি হাউজে নির্ধারিত মাসিক লোড হতে অধিক হারে গ্যাস ব্যবহার এবং নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ২ টি মামলায় মোট ১,০০,০০০ (এক লাখ)টাকা অর্থদন্ড করা হয়।
অধিকন্তু পাবলিক প্লেসে ধূমপান করায় ও দৃশ্যমান স্থানে বিধি দ্বারা নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ০১ টি মামলায় মোট ১০০০ (এক হাজার)টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফেনী এরিয়া অফিসের ম্যানেজার, সহকারী প্রকৌশলী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান সংক্রান্ত তথ্যঃ
মোবাইল কোর্টঃ ১টি
মামলার সংখ্যাঃ ৪টি
দন্ডিত ব্যক্তিঃ ৪ জন
মোট অর্থদন্ডঃ ২০১০০০/- (দুই লাখ এক হাজার)টাকা
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বরিশাল ২৪

দাগনভূঞায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২০ ২:৪৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন