দেশে আরও অর্ধশত করোনা রোগীর মৃত্যু,২,৯২৮ জন শনাক্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশে আরও অর্ধশত করোনা রোগীর মৃত্যু,২,৯২৮ জন শনাক্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২০, ২০২০ ৩:২২ অপরাহ্ণ
A- A A+ Print

দেশে আরও অর্ধশত করোনা রোগীর মৃত্যু,২,৯২৮ জন শনাক্ত

১০৭

অনলাইন নিউজ: বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৯২৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। গতকাল স্বাস্থ্য বিভাগ করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

ফলে এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৬৬৮ জনের মৃত্যু হল।

আর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,০৭,৪৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩,৩৬২টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১,১৩,৫৫৬ জন সুস্থ হয়েছেন, যার মধ্যে ১,৯১৪ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

বেশ কিছুদিন ধরে নমুনা পরীক্ষার সংখ্যা কমায় রোগী কম শনাক্ত হলেও, শনাক্তের হারে খুব বেশি পরিবর্তন হয়নি।

গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা হয়েছে তার ২১.৯১ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০,৪১,৬৬১টি, যার মধ্যে ১৯.৯২ শতাংশের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বাংলাদেশে শুরু থেকেই করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা নিয়ে নানামুখী বিতর্ক এখন জালিয়াতি ও ভুয়া টেস্ট পর্যন্ত গড়িয়েছে। ‌নানা ভোগান্তি এবং অব্যবস্থাপনার অভিযোগ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সাধারণ ভুক্তভোগীরা বলছেন, বাধ্য না হলে অনেকেই পরীক্ষা করছেন না।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ সংক্রমণের মধ্যে যখন নমুনা পরীক্ষা বেশি হওয়ার কথা তখন জুন মাসের তুলনায় জুলাই মাসে পরীক্ষার পরিমাণ কমতে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুন মাসে একদিনে সর্বোচ্চ সাড়ে আঠারো হাজার পরীক্ষারও করা হয়েছে।

জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে গড়ে ১৪,২৮০টি নমুনা পরীক্ষা হলেও গত সপ্তাহে দেখা গেছে একদিনে নমুনা পরীক্ষা সর্বনিম্ন ১১ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে।

জুলাই মাসে টেস্ট কমলেও সংক্রমণের হার এক পর্যায়ে প্রায় ২৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছিল।

অর্থাৎ সাম্প্রতিক সময়ে প্রতি ৪-৫ জনের নমুনা পরীক্ষা করলে একজনের দেহে করোনাভাইরাস পাওয়া যাচ্ছে।সূত্র:বিবিসি

দৈনিক বরিশাল ২৪

দেশে আরও অর্ধশত করোনা রোগীর মৃত্যু,২,৯২৮ জন শনাক্ত

সোমবার, জুলাই ২০, ২০২০ ৩:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ