দেশের কঠিন সময়ে পাশে থাকতে চান সেচ্ছাসেবীরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশের কঠিন সময়ে পাশে থাকতে চান সেচ্ছাসেবীরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২০ ১:০৪ অপরাহ্ণ
A- A A+ Print

দেশের কঠিন সময়ে পাশে থাকতে চান সেচ্ছাসেবীরা

৭১

অনলাইন নিউজঃ করোনাভাইরাস মোকাবিলায় যেকোন ধরনের কাজে পাশে থাকতে চান চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের প্রয়োজনে নিজেদের শ্রমকে কাজে লাগিয়ে দৃষ্টান্ত তৈরি করতেন চান তারা।

চট্টগ্রামে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে আসছে৷ যার মধ্যে রয়েছে- যুব রেড ক্রিসেন্ট, ইউনিসেফ ব্লু ফোর্স, সন্ধানী এবং সিটিজি ব্লাড ব্যাংকের মতো সংগঠন। এছাড়াও ব্যক্তি উদ্যোগে দেশের দুঃসময়ে কাজ করতে চান অনেক তরুণ।

এসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতারা বলছেন, সঠিক দিক নির্দেশনা পেলে এমন সংকটময় মুহূর্তে তারাও সহযোগিতা করতে চান দেশের মানুষকে।

দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করা যুব রেড ক্রিসেন্ট বিভিন্ন সেবামুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে কুড়িয়েছেন সুনাম।

সংগঠনটির চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল বাংলানিউজকে বলেন, আমাদের পুরো চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে প্রায় ৫ হাজার কর্মী রয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের মতো করে করোনা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে আমরা কাজ করবো।

অন্যদিকে, রক্ত সংগ্রহে কাজ করেন সিটিজি ব্লাড ব্যাংক নামে ফেসবুকভিত্তিক একটি গ্রুপ। যারা প্রতিনিয়ত কাজ করছেন প্রয়োজনীয় রক্তের যোগান দিয়ে মুমূর্ষু রোগী বাঁচানোর জন্য। এই গ্রুপটির প্রায় ৩ লক্ষাধিক সদস্য থাকলেও সক্রিয়ভাবে প্রায় ৩শ সদস্য কাজ করেন রক্তদান সহ কারো রক্তের প্রয়োজন হলে তা ব্যবস্থা করে দিতে। তবে এ কাজের জন্য কোনো অর্থ নেন না গ্রুপের সদস্যরা।

এ গ্রুপের অ্যাডমিন সূর্য দাশ বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আমরাও দেশের এমন কঠিন সময়ে অবশ্যই পাশে থাকবো, তবে দরকার উপযুক্ত দিকনির্দেশনা। আমরা স্বেচ্ছাসেবী কিন্তু আমাদের কোন বৈজ্ঞানিক ধারণা নেই। উপযুক্ত দিকনির্দেশনা ও সেফটি ইকুইপমেন্ট পেলে অসুস্থদের সেবা প্রদান করতে পারবো।

ইউনিসেফ ব্লু ফোর্স টিম নামে একটি সংগঠনও আগ্রহী করোনা মোকাবেলায় কাজ করতে। সংগঠনটির টিম লিডার রাজিয়া সুলতানা বাংলানিউজকে বলেন, দেশের এমন পরিস্থিতিতে চুপ করে বসে থাকা উচিত হবে না। কয়েকদিন আগে চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক জনগণকে সচেতন করতে কিছু লিফলেট দিয়েছেন। আমরা তা বিতরণ করেছি। করোনা বিষয়ে সচেতন করতে আমরা ব্যক্তি উদ্যোগে কাজ করছি। অবশ্যই করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করবো।

এদিকে গত শনিবার চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সঙ্গে দেখা করেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় তারা যে কোনো দুর্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ ব্যাপারে স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বাংলানিউজকে বলেন, আমরা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি। তারাও বেশ আগ্রহী। তবে তাদের কাজ লাগাতে হলে আমাদের প্রয়োজনীয় কিছু কাজ করতে হবে, যা তাদের সুরক্ষা দিবে।

দৈনিক বরিশাল ২৪

দেশের কঠিন সময়ে পাশে থাকতে চান সেচ্ছাসেবীরা

সোমবার, মার্চ ২৩, ২০২০ ১:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্