নবীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নবীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৮, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

নবীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র

৬৪

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র। ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র ও হয়রানিমূলক ভাবে মামলা করা হয়েছে, সাংবাদিকরা এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সেই সাথে এইসব মামলা প্রত্যাহার করার দাবি জানান সাংবাদিক মহল। সাংবাদিক শব্দ সহজ হলেও এই পেশায় কাজ করা সহজ নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও সম্মানজনক পেশা হচ্ছে সাংবাদিকতা, তবে এটা সবার জন্য না। মানুষ শুধু চাওয়া পাওয়া নিয়ে হিসাব করে, সকল শ্রেণি পেশার মানুষেরই রয়েছে না পাওয়ার বেদনা। বর্তমানে বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে করোনাভাইরাস।

প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই বেড়েছে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিলও।জীবনের ঝুঁকি নিয়ে ভাইরাসের মধ্যে ও সংবাদ সংগ্রহ করতে হয় সাংবাদিকদের। জানাযায়, গত ৩০ মার্চ ত্রাণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ করায় আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিক শাহ সুলতান আহমেদ উপর অতর্কিত হামলা চালান।

এসময় চেয়ারম্যান হারুন নিজেই ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পেটান সাংবাদিককে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন সাংবাদিক এম মুজিবুর রহমান ও সাংবাদিক বুলবুল আহমেদ। নবীগঞ্জ উপজেলায় এবার ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ফরজুন আক্তার মনি। যৌন হয়রানির অভিযোগে দায়েরী মামলায় সম্প্রতি সাংবাদিক নির্যাতনকারী নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন এর মালিকানাধীন অরবিট হসপিটাল দেখানো হয়েছে ঘটনাস্থল। এদিকে ফের অভিযোগ উঠেছে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করে জামিনে এসে নানা অপকর্ম শুরু করেছে মনি নামের এই প্রতারক নারী।

নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে সাংবাদিক মহলে। মামলার আসামী সাংবাদিকরা হলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সম্প্রতি ইউপি চেয়ারম্যান কর্তৃক নির্যাতনের শিকার (চিকিৎসাধীন) দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি বুলবুল আহমেদ।

৫ জন সাংবাদিক ছাড়াও সাকির আহমেদ নামের স্থানীয় এক যুবককে আসামী করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক এম মুজিবুর রহমান বাদি হয়ে পরের দিন ইউপি চেয়ারম্যান হারুনকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চেয়ারম্যান হারুন। এরপর থেকেই কিভাবে সাংবাদিকদের সায়েস্থা করা যায় এমন নিল নকশা তৈরী করেন চেয়ারম্যান হারুন ও তার বাহিনী।

এক পর্যায়ে চেয়ারম্যান খুঁজে আনেন বহু অপকর্মের হুতা নারী প্রতারক ফরজুন আক্তার মনিকে। অসুস্থ শাহ সুলতান ওইদিন আউশকান্দি বাজারে অবস্থিত তার ভাড়াটিয়া বাসা থেকে তার মেয়েকে নিয়ে ঔষধ কিনতে নিচে নেমে ফার্মেসিতে যাওয়ার সময় দেখেন বহুরূপী মনি ও চেয়ারম্যানের বাহিনী তার পথরোদ্ধ করে। সাংবাদিক হতে চাইলে তা হওয়া অনেক কঠিন। নিউজ না করেই কার্ড গলায় ঝুঁলিয়ে মনি পরিচয় দেন যে, আমি সাংবাদিক! ওই মনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শাহ সুলতানকে নানান ভাবে অপদস্ত করে। কিন্তু ওই ঘটনাটিকে এখন সাজানো হয়েছে অন্যভাবে।

বিতর্কিত নারী মনিকে দিয়ে সাংবাদিকদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা দায়ের করেন। মামলায় সাংবাদিকদের উপর যৌন হয়রানী, ও চুরির অভিযোগ তোলা হয়। মামলাটি গত ৬ এপ্রিল রাতে নবীগঞ্জ থানায় রেকর্ড হয়। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।সচেতন মহলের দাবি-জনসচেতনতার অভাবেই অপরাধমুলক কর্মকান্ড বাড়ছে। সাংবাদিকরা কোনো চোর বা ডাকাত নয়, কেন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।

দৈনিক বরিশাল ২৪

নবীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র

বুধবার, এপ্রিল ৮, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্