নার্ভাসনেস কাটিয়ে সহজ উপায় জেনে নিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নার্ভাসনেস কাটিয়ে সহজ উপায় জেনে নিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০১৯ ৩:৩৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

নার্ভাসনেস কাটিয়ে সহজ উপায় জেনে নিন

৪১

লাইফ স্টাইল:অনেকেই আছেন যারা অল্পতেই নার্ভাস হয়ে যান। নতুন কোনও মানুষের সঙ্গে আলাপের সময় বা কোনও নতুন কাজ শুরুর আগে নার্ভাস বোধ করেন। এমন আরও অনেক কারণ আছে যেগুলি আমাদের মাঝে মধ্যেই নার্ভাস করে দেয়। সাধারণত নার্ভাস হয়ে গেলে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। শরীরে অ্যাড্রিনালিনের ক্ষরণ বেশি হলে হৃদস্পন্দন বেড়ে যায়। এটি প্রতিদিনের অভ্যাস হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কারণ বাড়াবাড়ি আকার নিলে তা হার্টের অসুখে পরিণত হতে পারে। তবে আপনার নার্ভাস হওয়া যদি কোনও অসুখের কারণে না হয়, তাহলে কয়েকটি ঘরোয়া টোটকা কাগে লাগিয়ে ঘাবড়ে যাওয়া অবস্থাকে কাটিয়ে উঠতে পারবেন।

১) নিয়মিতভাবে শরীরচর্চা করতে হবে। এর মাধ্যমে শরীরে ও মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিক ভাবে হবে। ফলে সহজেই স্ট্রেস কেটে যাবে।

২) রোজ অন্তত ২০ মিনিট ধ্যান বা মেডিটেশন করতে হবে। এর ফলে অবসাদ, উৎকণ্ঠা, অনিদ্রা সহজেই কেটে যাবে।

৩) কখনও নার্ভাস বোধ হলে ঠোঁটের ওপর আলতো করে আঙুল বোলাতে হবে। আমাদের ঠোঁটে অনেক প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্তু থাকে। ঠোঁটের ওপর আলতো করে আঙুল বোলালে এই সব স্নায়ুতন্তু ক্রিয়াশীল হয়ে উঠে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে।

৪) নার্ভাস বোধ করলে বুক ভরে গভীর ভাবে শ্বাস নিতে হবে। বড় বড় শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে। যতটা সময় নিয়ে শ্বাস নিচ্ছেন, তার দ্বিগুণ সময় ধরে শ্বাস ছাড়তে হবে। এতে অনেকটা স্বাভাবিক বোধ করবেন।

৫) প্রাণ খুলে হাসতে হবে। হাসলে ভাল হরমোন বেশি মাত্রায় ক্ষরিত হয়। ফলে হাসলে অবসাদ, উত্কণ্ঠা সহজেই কেটে যাবে।

৬) যখন খুব নার্ভাস লাগবে তখন পছন্দের গান শুনতে হবে, সিনেমা দেখুন বা বই পড়ুন। দেখবেন, মনের চঞ্চলতা ধীরে ধীরে কেটে যাবে।

৭) যদি কখনও নার্ভাস বোধ করেন তখন নাচ, গান, ছবি আঁকা, কোনও বাদ্যযন্ত্র বাজানো, বাগান করা বা রান্না করার মতো কাজে নিজেকে ব্যস্ত করুন। দেখবেন, অবসাদ, উৎকণ্ঠা সহজেই কেটে যাবে।

যেসব খাবার নার্ভাসনেস কাটাতে সাহায্য করবে

মধু

বেড়ে যাওয়া হৃদস্পন্দনকে অনেকটা কমিয়ে দেয় মধু। এক চামচ মধু লেবুর পানিতে মিশিয়ে প্রতিদিন খান, ফল পাবেন।

ম্যাগনেশিয়াম

ম্যাগনেশিয়াম সমৃদ্ধ শাক-সবজি-ফল ইত্যাদি যেমন আপনাকে হার্টের অসুখ থেকে বাঁচাবে, তেমনই আপনাকে অযথা উত্তেজিত করে তুলবে না। পালংশাক, কলা, দই, সবুজ সবজি ইত্যাদি নার্ভাস অবস্থাকে কাটিয়ে তুলবে।

দারচিনি

শরীরের অযাচিত কোলেস্টেরলকে বের করে দিয়ে রক্তের প্রবাহকে বাড়িয়ে দেয় দারচিনি। এতে রয়েছে ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে। একইসঙ্গে তা ব্লাড প্রেসারকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উষ্ণ গরম জলে এক চা চামচ দারচিনি গুড়ো মিশিয়ে তা খেলে উপকার পাবেন।

পাকা পেয়ারা

সকালে খালি পেটে প্রতিদিন একটি করে পেয়েরা খেতে পারলে তার চেয়ে ভালো কিছু আর হয় না। অনিয়মিত হৃদস্পন্দনকে ঠিক করে অযথা উত্তেজনা কমে যায় পেয়ারা খেলে।

মাছের তেল

হার্টের অসুখ যাদের রয়েছে, তাঁরা মাছের তেলের বড়া খেলে উপকার পাবেন। হঠাৎ করে হার্টের উত্তেজিত হওয়া আটকানো যায় এই টোটকায়।

আঙুর ও লেবুর রসঃ নিয়মিত আঙুরের রস খেলে নার্ভাস হওয়া বা হঠাৎ হঠাৎ হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া নিয়ন্ত্রিত হবে। এক কাপ গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিয়মিত খেলে বা নানা খাবারে লেবুর রস মিশিয়ে খেলে নার্ভাস হওয়া থেকে মুক্তি পাবেন।

ভ্যালেরিয়ান

এই জাতীয় গুল্ম পানিতে ফুটিয়ে সেই রস রেখে দিতে পারেন। সেটা থেকে এক চা চামচ করে এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে হার্টের সমস্যায় যেমন সুফল পাবেন তেমনই ঘাবড়ে যাওয়াও কমবে।

দৈনিক বরিশাল ২৪

নার্ভাসনেস কাটিয়ে সহজ উপায় জেনে নিন

সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ৩:৩৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা