নাসিমের অবস্থা ‘খুবই সংকটাপন্ন’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নাসিমের অবস্থা ‘খুবই সংকটাপন্ন’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৮, ২০২০ ১১:০১ অপরাহ্ণ
A- A A+ Print

নাসিমের অবস্থা ‘খুবই সংকটাপন্ন’

৭৬

অনলাইন নিউজ: করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তারা বলছেন, গত শুক্রবার ব্রেন স্ট্রোকের অস্ত্রোপচারের পরে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। গত তিনদিন তার অবস্থার কোন উন্নতি হয়নি।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, আমি আজ যাইনি। তবে টেলিফোনে খবর নিয়েছি। উনি পূর্বের মতোনই আছেন। এখনও কোন উন্নতি হয়নি।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, উনার অবস্থা খুবই সংকটাপন্ন এবং কোন উন্নতিও হয় নাই, আবার অবনতিও হয় নাই। অবস্থা স্থিতিশীল রয়েছে। উনাকে সব রকম সাপোর্টে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা শেষ হলে পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, তার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে কোন অলৌকিক ঘটনা ঘটলেই উনি ভালো হবেন। তবে উনার পুরো সুস্থ হয়ে ওঠাটা একটা মিরাকল হবে।

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পরে  করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে মোহাম্মদ নাসিমের। গত শুক্রবার ভোররাতে তার ব্রেন স্ট্রোক হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

দৈনিক বরিশাল ২৪

নাসিমের অবস্থা ‘খুবই সংকটাপন্ন’

সোমবার, জুন ৮, ২০২০ ১১:০১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্