নোমান ভাইয়ের অবদান আজও দরকার ছিল: আমীর খসরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নোমান ভাইয়ের অবদান আজও দরকার ছিল: আমীর খসরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

নোমান ভাইয়ের অবদান আজও দরকার ছিল: আমীর খসরু

৫৫

অনলাইন নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের এই সময়ে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের বড়ই প্রয়োজন ছিল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজার পূর্বে স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘নোমান ভাইয়ের নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগরের রাজনীতি করেছি। আন্দোলন-সংগ্রামে একসঙ্গে রাজপথে থেকেছি। তিনি ছাত্র রাজনীতি, শ্রমিক রাজনীতি ও বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উনি ছিলেন পরিপূর্ণ রাজনীতিবিদ, সার্বক্ষণিকভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করতে নোমান ভাই চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণসহ বিভিন্ন এলাকায় ছুটে গেছেন। রাজনীতির প্রতি তার নিবেদন ছিল অতুলনীয়। যদি তিনি সুস্থ থাকতেন, আরও কিছুদিন বাঁচতেন, তাহলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো।’

সিপিবির কেন্দ্রীয় সভাপতি শাহ আলম বলেন, ‘আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। ১৯৬৮ সালের ৫ আগস্ট পাকিস্তান পুলিশ তাকে গ্রেফতার করেছিল। একই দিন আমিও গ্রেফতার হয়েছিলাম। আমরা পাঁচ মাস জেলে ছিলাম। নোমান ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে, যা আমি লিখব।’

এছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, মাহবুবুর রহমান, মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম আমীর শাহজাহান চৌধুরী স্মৃতিচারণ করেন।

জানাজার আগে প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে ব্যারিস্টার সাঈদ আল নোমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানাজার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। বার্তা২৪.কম

দৈনিক বরিশাল ২৪

নোমান ভাইয়ের অবদান আজও দরকার ছিল: আমীর খসরু

শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান