নড়াইলে অনলাইনে পশু কিনতে আগ্রহী নন ক্রেতারা, হাটে ভিড় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নড়াইলে অনলাইনে পশু কিনতে আগ্রহী নন ক্রেতারা, হাটে ভিড় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০২০ ২:৪৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

নড়াইলে অনলাইনে পশু কিনতে আগ্রহী নন ক্রেতারা, হাটে ভিড়

৩৬

মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধি: নড়াইলে গৃহস্থালি থেকে শুরু করে খামারিরা কোরবানির জন্য ২৯ হাজার ৫৩২টি হাজার গরু ও ছাগল প্রস্তুত করেছে। ইতোমধ্যে জেলার তিনটি উপজেলার আটটি হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে।

এদিকে করোনা সংকটের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ‘নড়াইল কোরবানির হাট’ নামে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়েছে। তবে অনলাইনে কেনাবেচায় আগ্রহী কম ক্রেতা-বিক্রেতা উভয়ের।

এ কারণে হাটে ক্রেতা-বিক্রেতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।  সদরের নাকসী মাদরাসা, মাইজপাড়া, কালিয়ার পহরডাঙ্গাসহ বিভিন্ন পশুহাটে এমন চিত্র দেখা গেছে। পশু ক্রেতা-বিক্রেতারা বলছেন, অনলাইন পদ্ধতিতে গরু-ছাগল বেচাকেনা করে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।

কারণ, এ পদ্ধতিতে আকার, আকৃতি, সুস্থতাসহ বিভিন্ন বিষয় স্বচক্ষে দেখা যায় না। কোরবানির পশু সরাসরি দেখে শুনে কেনার অনুভূতিটাই অন্যরকম। তবুও করোনাকালে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে কেউ কেউ ঝুঁকছেন অনলাইনের দিকে।

জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর নড়াইলে কোরবানির হাটে বিক্রি জন্য ২৯ হাজার ৫৩২টি গরু এবং ছাগল প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৮০১টি গরু এবং ১০ হাজার ৭৩১টি ছাগল ও ভেড়া রয়েছে।

হাটের পাশাপাশি করোনা সংকটের কারণে ক্রেতাদের ঘরে বসে পশু কিনতে গত ১০ জুলাই বিকেলে ভিডিও-কনফারেন্সের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ‘নড়াইল কোরবানির হাট’ নামে একটি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের উদ্বোধন করেন।  তবে হাটের দিকেই ক্রেতা-বিক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে।

যদিও বেচাকেনা এখনো জমে উঠেনি। এ বছর হাটগুলোতে ৪০ থেকে ৭০ হাজার টাকার গরুর চাহিদা বেশি। এক্ষেত্রে ছাগলের চাহিদা সাত থেকে ১০ হাজার টাকার মধ্যে। ঈদের আগ মুহূর্তে কোরবানির পশুরহাট জমজমাট হয়ে উঠবে, এমন প্রত্যাশা ক্রেতা-বিক্রেতাসহ হাট ইজারাদারদের।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মারুফ হাসান জানান, নড়াইলে কোরবানির পশুর চাহিদার চেয়ে এ বছর অনেক বেশি গরু-ছাগল প্রস্তুত করা হয়েছে। এ জেলায় আনুমানিক ২৪ হাজার ৫০০ পশুর চাহিদা থাকলে ২৯ হাজারের বেশি পশু রয়েছে।

এছাড়া কোরবানিযোগ্য পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে। করোনাকালে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা, সেদিকেও লক্ষ্য করা হচ্ছে। করোনার দুর্যোগময় মুহূর্তে কোরবানির পশু ঘরে থেকেই মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে কেনার জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে।

এক্ষেত্রে কেউ যাতে প্রতারিত না হন, সেদিকেও কঠোর নজরদারি রয়েছে। আমরা চাই মানুষ এই করোনার সংকট মূহুর্তে পশুর হাটে না গিয়ে,অ্যাপস এর মাধ্যমে কোরবানির পশু ক্রয় -বিক্রয় করুক।

দৈনিক বরিশাল ২৪

নড়াইলে অনলাইনে পশু কিনতে আগ্রহী নন ক্রেতারা, হাটে ভিড়

শুক্রবার, জুলাই ২৪, ২০২০ ২:৪৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা