পরিকল্পিত খাদ্য-ব্যবস্থাপনা ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পরিকল্পিত খাদ্য-ব্যবস্থাপনা ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০২০ ১:৫৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

পরিকল্পিত খাদ্য-ব্যবস্থাপনা ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে

৯৯

অনলাইন নিউজ: অপরিমিত খাদ্যাভ্যাস এবং জীবনাচরণ এই নীরব ঘাতক ব্যাধির অন্যতম মূল কারণ। ঠিক একইভাবে পরিকল্পিত খাদ্য-ব্যবস্থাপনা এবং সুনিয়ন্ত্রিত জীবনযাপনই পারে একজন ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে।

বর্তমান বিশ্বে ঘাতক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম ডায়াবেটিস। যা নীরবে নিষ্ক্রিয় করে ফেলে মানব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। অপরিমিত খাদ্যাভ্যাস এবং জীবনাচারণ এই নীরব ঘাতক ব্যাধির মূল কারণ। ঠিক একইভাবে পরিকল্পিত খাদ্য ব্যবস্থাপনা ও সুনিয়ন্ত্রিত জীবনাচরণ একজন ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে বছরের পর বছর।

আমাদের দৈনিক খাদ্য তালিকায় প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, ফাইবার এবং পানির সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।

বিশেষ করে ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো যেভাবে কম পরিমাণে থাকতে হবে তেমনি থাকতে হবে আঁশ ও আঁশযুক্ত খাবার, সুদীর্ঘ সময় ধরে যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত তারা অনেক ক্ষেত্রেই হৃদরোগ, স্ট্রোক অথবা কিডনি রোগে আক্রান্ত হতে পারেন এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রেই এই রোগগুলোর লক্ষণ সুপ্ত থাকে। এক্ষেত্রে খুব সহজেই আমরা বুঝতে পারছি একজন ডায়াবেটিস রোগীর রক্তের সুগার নিয়ন্ত্রণ কতটা গুরুত্বপূর্ণ। চিনি, গুড় ইত্যাদি দিয়ে তৈরি মিষ্টান্ন যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

মিষ্টি ফল, আম, কলা, লিচু, আঙ্গুর, আনার, বেল ইত্যাদি সীমিত পরিমাণে খাওয়া যাবে। এড়িয়ে চলতে হবে মাটির নিচের সবজি আলু, মুলা, গাজর, কচু, কচুর মুখী ইত্যাদি। পরিহার করতে হবে কোমল পানীয়। এ ছাড়াও যাদের কিছুটা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তারা কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার, শুকনো খাবার যেমন- মুড়ি, চিঁড়া, খই, চানাচুর, খেজুর ইত্যাদি সীমিত পরিমাণে গ্রহণ করতে হবে। পাশাপাশি এড়িয়ে চলতে হবে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার। ডায়াবেটিক রোগীর খাদ্য ব্যবস্থাপনা প্রতিদিন একটি শাক বা পাতাজাতীয় সবজি থাকা বাঞ্ছনীয়।

প্রতিদিন ৩০-৫০ মিনিট শরীরচর্চার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। দিনের বাকি সময়ও হালকা শারীরিক পরিশ্রমের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখা জরুরি। প্রতিটি ডায়াবেটিস রোগীর ওজন, উচ্চতা, বয়স, শারীরিক পরিশ্রমের হার এবং রক্তের সুগার ও অন্যান্য প্রয়োজনীয় প্যারামিটারের ওপর ভিত্তি করে খাদ্যতালিকা নির্ণয় করা প্রয়োজন। একজন সুদক্ষ পুষ্টিবিদই পারেন এই খাদ্য পরিকল্পনাটি সঠিকভাবে নির্ণয় করতে। অন্তত প্রতি ৩ মাসে একবার পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে একজন ডায়াবেটিস রোগীকে তার দৈনন্দিন খাদ্য-ব্যবস্থাপনার রূপরেখা তৈরি করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখক: চৌধুরী তাসনীম হাসিন, প্রধান পুষ্টিবিদ, ইউনাইটেড হসপিটাল, ঢাকা।

সূত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

পরিকল্পিত খাদ্য-ব্যবস্থাপনা ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে

শুক্রবার, নভেম্বর ২০, ২০২০ ১:৫৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন