পাকা আম দিয়ে যা যা তৈরি করবেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাকা আম দিয়ে যা যা তৈরি করবেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০২০ ২:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

পাকা আম দিয়ে যা যা তৈরি করবেন

১০৪

ম্যাংগো ফিউশন

যা লাগবে : আমের পাল্প ১/২ কাপ, হেভি ক্রিম ১ কাপ, চকলেট ৫০ গ্রাম, জেলাটিন ১৫ গ্রাম, গরম পানি ২৫ গ্রাম, বিস্কিট ১ প্যাকেট (ছোট), তেল মাপমতো, জেলাটিন ১০ গ্রাম, পানি ২০ গ্রাম।যেভাবে করবেন : প্রথমে বিস্কিট গুঁড়া করে একটুখানি তেলের সঙ্গে মিশিয়ে স্পৃঙ্গফর্ম মল্ডে চেপে বসিয়ে ফ্রিজে রাখতে হবে। হেভি ক্রিম ঠাণ্ডা পাত্রে বিট করুন স্টিফ পিট পর্যন্ত। এটির মধ্যে জেলাটিন ও চকলেট মিশান। বিস্কিটের মল্ডের ওপর দিতে হবে। আলাদাভাবে ম্যাংগো পাল্প, চিনি, পানি ও জেলাটিন চুলায় বসান। এবার নামিয়ে ঠাণ্ডা করে মুজের মিশ্রণের ওপর ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে।

আমের ফালুদা

যা লাগবে : তরল দুধ ১ কাপ, আমের পাল্প ১/২ কাপ, সাবুদানা ১ টেবিল চামচ, সিদ্ধ নুড্লস পরিমাণমতো, সবুজ জেলাটিন পরিমাণমতো, লাল জেলাটিন পরিমাণমতো, চিনি সাধমতো, হুইপ ক্রিম ১ কাপ।

যেভাবে করবেন : প্রথমে দুধটাকে জ্বাল দিয়ে একটু ঘন করে চিনি ও সাবুদানা দিতে হবে। সাবুদানা রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা হলে আমের পাল্প ও সিদ্ধ নুড্লস মিশিয়ে গ্লাসে ঢেলে ঠাণ্ডা করতে ফ্রিজে রাখতে হবে। জেলাটিন প্রস্তুত করতে ২ কাপ পানিতে ২ রঙের জেলাটিন ও চিনি মিশিয়ে গরম করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জেলাটিন গলে তরলের সঙ্গে মিশে না যায়। এবার চুলা থেকে নামিয়ে ফ্রিজে দিতে হবে জমে যাওয়ার জন্য। এখন আমের গ্লাসটি ফ্রিজ থেকে নামিয়ে প্রথমে জেলাটিনের লেয়ার পরে হুইপ ক্রিম এবং আম ও চেরি দিয়ে সাজিয়ে মনমতো পরিবেশন করতে হবে।

ম্যাংগো ফ্লাওয়ার বোল

যা লাগবে : আমের পাল্প ১ কাপ, ১/২ কাপ টক দই, কনডেন্সড মিল্ক ১/২ কাপ, হেভি ক্রিম ১ কাপ, চিকন করে কাটা আম একটি।

যেভাবে করবেন : টক দইয়ের পানি ঝরিয়ে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে বিট করে ছোট কাপ বা বোলে ঢেলে ফ্রিজে রাখতে হবে। ৩০ মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে আমকে ফুলের ডিজাইন করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

আম নারিকেলের যুগল

যা লাগবে : আমের পাল্প ১ কাপ, নারিকেলের দুধ ১ কাপ, চিনি ১+১২ টেবিল চামচ, জেলাটিন ১০+১০=২০ গ্রাম, পানি পরিমাণমতো।

যেভাবে করবেন : প্রথমে জেলাটিনকে ২ ভাগে গরম পানিতে ব্ল–ম করতে হবে। এবার ম্যাংগো পাল্পে চিনি এবং অল্প পানি দিয়ে চুলায় ২-৩ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ১ ভাগ জেলাটিন মিশিয়ে মোল্ডে ঢেলে ফ্রিজে রাখতে হবে ৩০ মিনিট। একই পদ্ধতিতে নারিকেলের দুধকে প্রস্তুত করে আমের ওপর ঢেলে দিয়ে আরও ৩০ মিনিট ফ্রিজে রাখতে হবে। পুরোপুরি জমে গেলে ফ্রিজ থেকে নামিয়ে কেটে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে।

রেসিপি দিয়েছেন মনিরা মোস্তফা মিতা

সূত্র:যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

পাকা আম দিয়ে যা যা তৈরি করবেন

বুধবার, জুলাই ১, ২০২০ ২:৫৭ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ০১, ২০২০ ৩:০০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন