প্রায় ১০ লাখ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হবার ঝুঁকি নিয়েই কর্মস্থলে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রায় ১০ লাখ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হবার ঝুঁকি নিয়েই কর্মস্থলে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০২, ২০২০ ৭:২২ অপরাহ্ণ
A- A A+ Print

প্রায় ১০ লাখ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হবার ঝুঁকি নিয়েই কর্মস্থলে

৫৫

অনলাইন নিউজঃ সাভার শিল্পাঞ্চল এবং ঢাকা ইপিজেডের দেড় হাজার পোশাক শিল্পে কর্মরত প্রায় ১০ লাখ শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হবার মারাত্মক ঝুঁকি নিয়েই জীবন-জীবিকার তাগিদে রয়েছেন এখন কর্মস্থলে।

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বড়, মাঝারী, ক্ষুদ্র– কোন ধরনের শিল্প প্রতিষ্ঠানেই সম্ভব হচ্ছে না স্বাস্থ্যবিধি মানা। পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের গাদাগাদি করে কাজ করায় করোনা সংক্রমণ মহামারি আকার ধারণ করতে পারে বলে আশংকা স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ এবং বাড়ীওয়ালাদের।

শ্রমিক অধ্যুষিত সাভার-আশুলিয়া এবং ধামরাইয়ে প্রায় এক কোটি মানুষের বাস। ঈদের ছুটিশেষে ঢাকা ইপিজেডের তিন লাখ শ্রমিকসহ বিভিন্ন পোশাক শিল্পে কর্মরত প্রায় ১০ লাখ শ্রমিক করোনা ভাইরাসের ঝুকি নিয়েই কর্মস্থলে যোগ দিয়েছেন।

করোনা সংক্রমণ এড়াতে কিছু কিছু প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও অধিকাংশ প্রতিষ্ঠানেই এখনো শ্রমিকদের জন্য তেমন কোন সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়নি। করোনা শংকা নিয়েই পোশাক শ্রমিকদের টানা ১০/১২ ঘন্টা কাজ করতে হচ্ছে। ফলে, সাভার অঞ্চলে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আড়াইমাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫শ’ এবং মারা গেছেন ৭ জন।

গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি, শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে জানান, দেশের এমন পরিস্থিতিতে শ্রমিকদের বেঁচে থাকাই দায় হয়ে উঠেছে। আবার কর্মস্থলে না গেলে চাকরিই থাকছে না। আবার পোশাক কারখানাগুলোও চালু রাখা দরকার।

বিদেশের রপ্তানী বাজারে অর্ডার বাতিলের শংকা আর পোশাক শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষার সংগ্রাম যেন পরস্পর বিরোধী হয়ে উঠেছে এই করোনাকালে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে শ্রমিকদের দু’তিন ভাগ করে দুই থেকে তিন শিফটে কারখানা চালানোর তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি বাড়াতে হবে তৈরিপোশাকের রপ্তানী মূল্যও।

দৈনিক বরিশাল ২৪

প্রায় ১০ লাখ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হবার ঝুঁকি নিয়েই কর্মস্থলে

মঙ্গলবার, জুন ২, ২০২০ ৭:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন