ফেসবুকে স্ট্যাটাস দেখে অসহায় রাহেলাকে বাড়ি করে দিচ্ছেন ডিসি নূরুল হক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফেসবুকে স্ট্যাটাস দেখে অসহায় রাহেলাকে বাড়ি করে দিচ্ছেন ডিসি নূরুল হক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০২০ ৪:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

ফেসবুকে স্ট্যাটাস দেখে অসহায় রাহেলাকে বাড়ি করে দিচ্ছেন ডিসি নূরুল হক

৮৭

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন সহায় সম্বলহীন রাহেলা বেগম। বাড়ি নেই ঘর নেই, নেই মাথা গোঁজার ঠাঁই। যখন যেখানে রাত, তখন সেখানেই বসবাস। নিত্যদিনের এ ঘটনা রাহেলার। রাহেলা বেগমের বয়স ৫৫ বছর।

স্বামী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। দুই ছেলে কিছুটা প্রতিবন্ধী। থাকে কানসাটে। মাঝে মধ্যে মায়ের খোঁজ করে। একমাত্র মেয়েটির বিয়ে হয়ে গেছে। একা রাহেলা বেগম বাড়িঘর না থাকায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগরে একটি চায়ের দোকানে সারাদিন টুকিটাকি কাজ করে দিয়ে কোনোরকমে সারাদিনের খাবারটা পান। রাতে সেখানেই শুয়েবসে দিন পার করেন।

রাহেলা বেগমের এমন কাহিনী জেনে জাহাঙ্গীর নামে এক জন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নজরে আসে বিষয়টি। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দকে খোঁজ খবর নিতে বলেন ডিসি। এরপর জেলা প্রশাসক মঙ্গলবার দুপুরে নিজ অফিস কক্ষে ডেকে রাহেলা বেগমকে প্রাথমিক ভাবে ২ সেট শাড়িসহ অন্যান্য পোশাক ও স্যান্ডেল প্রদান করেন।

জেলা প্রশাসক আগামী এক সপ্তাহের মধ্যে রাহেলা বেগমকে সরকারি খাস জমিতে মাথা গোঁজার ঠাঁই করে দেয়ার আশ্বাস দেন। ঘর পেলেই সন্তানদের নিয়ে তিনি একই সয়ে থাকতে পারবেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে ঘর পাবার কথা শুনে রাহেলা বেগম ভীষণ খুশি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসকসহ যারা তাকে এই সহায়তা পাবার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে তার ভাষায় কৃতজ্ঞতা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের এহেন মহত কাজের জন্য সমাজের সূধী মহল স্বাধুবাদ জানিয়েছেন। জেলায় ডিসি হিসেবে যোগদানের পর থেকেই দক্ষতার সঙ্গে কাজ করে চলছেন নূরুল হক। এরই মধ্যে কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ বিভাগীয় জেলা প্রশাসক নির্বাচিত হন তিনি।

দৈনিক বরিশাল ২৪

ফেসবুকে স্ট্যাটাস দেখে অসহায় রাহেলাকে বাড়ি করে দিচ্ছেন ডিসি নূরুল হক

বুধবার, জুলাই ১, ২০২০ ৪:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্