বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৩ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৩ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৯, ২০২১ ৮:৫২ পূর্বাহ্ণ
A- A A+ Print

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

৪৩

মংচিন থান,বরগুনা প্রতিনিধি ::পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ৪ ঘণ্টা পর ২১ জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারসহ তিন জেলে এখনো নিখোঁজ রয়েছে।

গতকাল শুক্রবার (১৮ জুন) বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের জেলেরা মাছ ধরছিল, এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে যায়। ৪ ঘণ্টা পরে ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত তিন জেলেসহ ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুবর্ণচর ইউনিয়নের মো. আলমগীর (৩৫) ও মো. রিয়াজ (২০) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৭ নং কালমেগা ইউনিয়নের মো. কালাম (৪০)।

এ ঘটনায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরে গেছে। আশা করছি জেলেদের উদ্ধারে সক্ষম হবে।

জানা যায়, ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য দুপুরে জিসান নামের একটি ট্রলার নিয়ে সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোস্টগার্ডের সদস্যরা।

দৈনিক বরিশাল ২৪

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

শনিবার, জুন ১৯, ২০২১ ৮:৫২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান