বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৭, ২০১৯ ১:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর

৬৩

অনলাইন নিউজঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর পূনরায় নির্ধারণ করা হয়েছে৷ যেখানে খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর ও ক ইউনিটের পরীক্ষা ২৮ ডিসেম্বর।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর ) সকাল ১১ টার দিকে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয় এবং সেখানে ভর্তি পরীক্ষার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে নিশ্চিত করেছেন সহকারী রেজিস্ট্রার বাহা উদ্দীন গোলাপ।

এর আগে আর্থিক ক্ষমতা না থাকায় গত ১৩ই অক্টোবর রোজ রবিবার বেলা ৫ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. মুহাসিন উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত একটি নোটিসের মাধ্যমে ১৮ ও ১৯ অক্টোবর তারিখের পূর্বনির্ধারিত সময়সূচি ও ভর্তি পরীক্ষা স্থাগিত করা হয় এবং ভর্তি নতুন তারিখের জন্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য থাকার কথা তিনি জানান।

গতকাল (৬ নভেম্বর) ববিতে যোগদান করেই তিনি ভর্তি পরীক্ষার বিষয়টি গুরুত্বসহকারে দেখার কথাও তিনি সকলের উদ্দেশ্য জানান। উল্লেখ্য এবছর ববিতে ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে ছয়টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগের ১৪৪০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৯৯৫৬ জন যেখানে আসনপ্রতি লড়বে ৩৫ জন।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯ ১:৩৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্