বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আরেফিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আরেফিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৩, ২০১৯ ১১:৪৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আরেফিন

৬৭

অনলাইন নিউজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মতিন)। এর ফলে দীর্ঘ পাঁচ মাস পর উপাচার্য শূন্যতা কাটালো বিশ্ববিদ্যালয়টি।

রবিবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

এর আগে ২৭মে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হকের মেয়াদ শেষ হয়। এরপর থেকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান। গত ৭ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হওয়ায় পুরোপুরি অভিভাবক শূন্য হয়ে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়। ফলে স্থগিত করা হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

নতুন উপাচার্য নিয়োগে আনন্দিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় পরিবার।

ড. মো. ছাদেকুল আরেফিন ২০১৩ সাল থেকে রাবির ছাত্র উপদেষ্টা হিসেবে, ২০১৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ২০১৩ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্ব ছাড়াও একাধিক দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য, ২০০৪ সালে কোষাধ্যক্ষ এবং ২১১ সালে মহাসচিব হিসেবে নির্বাচিত হোন। ২০০৪ সালে রাবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও ২০১১ সালে সাধারণ সম্পাদক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি, ১৯৯৮ সালে রাবির নির্বাচিত অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য এবং ১৯৯৯ থেকে ২০০১ সালে রাবির সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আরেফিন

রবিবার, নভেম্বর ৩, ২০১৯ ১১:৪৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্