বরিশালে কুড়িয়ে পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাফিক পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে কুড়িয়ে পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাফিক পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০২, ২০১৯ ১০:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে কুড়িয়ে পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাফিক পুলিশ

৭০

নিজস্ব প্রতিবেদক:বরিশালে কুড়িয়ে পাওয়া ১৫ লাখ টাকা ব্যবসায়ীকে ফেরত দিলেন ট্রাফিক পুলিশের এক সদস্য। ব্যবসায়ীর খোয়া যাওয়া প্রায় অর্ধ লক্ষ টাকা, ব্যাংক চেক ও এটিএম কার্ডসহ জরুরী কাগজপত্র ঝুঝিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার (০২ অক্টোবর) এর এ ঘটনায় তার এ সততার পরিচয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা তুষ্ট হয়েছেন।

পাশাপাশি খোয়া যাওয়া টাকাসহ সকলকিছু ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই ব্যবসায়ী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অ্যাসিসটেন্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মোঃ ইউসুফ জানান, তিনি বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় সেখান নতুল্লাবাদ থেকে একটি অটোরিক্সা এসে থামে।

যে অটোরিক্সা থেকে একজন বৃদ্ধ লোক নামার সাথে সাথে একটি ওয়ান টাইম ব্যবহারযোগ্য টিস্যুর প্লাষ্টিকের ব্যাগ পড়ে যায়।  পাশের এক চায়ের দোকানদার ব্যাগটি ওই বৃদ্ধর কিনা জানতে চাইলে, তিনি তার না বলে জানিয়ে চলে যান।

এরপর অপর একটি লোক ব্যাগটি হাতে নিয়ে দেখেন এবং কৌশলে চলে যেতে থাকেন।  বিষয়টি সন্দেহ হলে চায়ের দোকানদারকে সাথে নিয়ে ওই লোকটিকে আটকে ব্যাগটি দেখতে চাই।  যে ব্যাগটি খুলে তার ভেতর জরুরী কিছু কাগজপত্র, ব্যাংকের দুটি চেক, দুটি এটিএম কার্ড ও নগদ ৪৬ হাজার ৫০২ টাকা পাওয়া যায়। সাথে সাথে আমি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাই এবং ওই ব্যাগের মধ্যে থাকা একটি ক্যাশম্যামোর সহায়তায় প্রকৃত মালিকের সন্ধান পাই।

ব্যাগের প্রকৃত মালিক নগরের কাশিপুর এলাকার বাসিন্দা মাহাবুব সিকদার জানান, তিনি ভাড়ায় চালিত গাড়ির ব্যবসা করেন।  তিনি সকাল নগরের নতুল্লাবাদ থেকে অটোরিক্সায় সিএন্ডবি ১ নম্বর পুল এলাকায় যান। সেখানে তিনি একটি অফিসে দুটি গাড়ির টিকিট পৌছাতে গিয়ে দেখেন তার পকেটে থাকা টিস্যুর ব্যাগটি নেই।

যে ব্যাগটিতে নগদ ৪৬ হাজার ৫০২ টাকা, ব্যাংকের দুটি চেক, দুটি এটিএমকার্ডসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র রয়েছে। এরপর তিনি সেখান থেকে নেমে সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করেন কিন্তু কোথায় না পেয়ে হতাশ হয়ে পড়েন। এরকিছুক্ষন পরই এক পুলিশ সদস্য ফোন করে আমার পরিচয় নিশ্চিত করে ব্যাগটি পাওয়ার বিষয় জানায়। পরে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাগটি বুঝে পেয়েছি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কার্ডদুটিতে ব্যবসায়ীক কাজের প্রায় ১৫ লাখ টাকা ছিলো, চেক দুটিও খুবই গুরুত্বপূর্ণ।

এভাবে ফিরে পাবেন কখনো ভাবেননি।  এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোঃ খায়রুল আলম বলেন, পুলিশ যে স্বচ্ছ ও সততার সহিত তার দায়িত্ব পালন করছে এটাই তার প্রমান। আশাকরি এ ধরনের ঘটনা আমাদের ওপর মানুষের বিশ্বাস স্থাপনের দৃষ্টান্ত হয়ে থাকবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে কুড়িয়ে পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাফিক পুলিশ

বুধবার, অক্টোবর ২, ২০১৯ ১০:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী