বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১১, ২০১৯ ৬:৪৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি

৯৭

শামীম আহমেদ,দৈনিক বরিশাল ২৪.কম: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া লোকজন নিয়ে মুক্তিযোদ্ধার ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করে অস্থায়ী ঘর নির্মানের পর এবার স্ব-পরিবারে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষের লোকজনে।

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার কালনা গ্রামের।

বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মৃত আশ্রাব আলী মোল্লার পুত্র বীর মুক্তিযোদ্ধা করিম মোল্লা জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগে একই বাড়ির রহিম মোল্লা গত ৭ জুলাই ভাড়াটিয় লোকজন নিয়ে তার ক্রয়কৃত সম্পত্তি দখল করে গাছপালা কেটে ও দোকান ঘর ভেঙ্গে ফেলে অস্থায়ী টিনের ঘর নির্মান করেন।

খবর পেয়ে তিনি (মুুক্তিযোদ্ধা) বুধবার বিকেলে বাড়িতে ফিরে এ ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রহিম মোল্লা ও তার ভাড়াটিয়া লোকজনে মুক্তিযোদ্ধা করিম মোল্লা এবং তার স্ব-পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

মুক্তিযোদ্ধা করিম মোল্লা আরও জানান, তার ওয়ারিশদের কাছ থেকে সাতটি দলিলের মাধ্যমে তিনি কালনা মৌজার ৫৬ শতক সম্পত্তির মধ্যে ৪৯ শতক ক্রয় করে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন।

এরইমধ্যে একই বাড়ির রহিম মোল্লা প্রতারনার মাধ্যমে তার ক্রয়কৃত বিএস সম্পত্তির মধ্যে ২৬ শতক জমির রেকর্ড করিয়ে নেয়।

বিষয়টি জানতে পেরে ওই ঘটনায় মুক্তিযোদ্ধা করিম মোল্লা বাদি হয়ে মোকাম বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালতের বিচারক তদন্তপূর্বক আগামী ২৮ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য গৌরনদী উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।

তদন্তের আগেই রহিম মোল্লা ওই সম্পত্তিত্বে নিজের দখল দেখাতে গত ৭ জুলাই ভাড়াটিয়া লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লার সম্পত্তিত্বে অস্থায়ী টিনের ঘর নির্মান করে নিজের নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা তাদের সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি

বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯ ৬:৪৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা