বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, তীব্র ভোগান্তিতে অভ্যন্তরীন যাত্রীরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, তীব্র ভোগান্তিতে অভ্যন্তরীন যাত্রীরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, তীব্র ভোগান্তিতে অভ্যন্তরীন যাত্রীরা

৪৬

সোহেল আহমেদ: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার কর্মবিরতির কারণে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।  এ কারণে আজ বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে না। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

নৌযান শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি প্রচার সম্পাদক মো. সেরাজুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবীতে কর্মবিরতিতে গিয়েছিলেন নৌযান কর্মচারীরা। তখন সরকার ও মালিক পক্ষের সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় ৪৫ কার্যদিবসের মধ্যে তাদের দাবী পূরণ করা হবে।

তবে ২৬ জুন এর মেয়াদ উত্তীর্ণ হলেও ১০ জুলাইয়ের এক বৈঠকে নৌ পরিবহণ মন্ত্রী বলেছিলেন ১৫ জুলাইর মধ্যে ব্যবস্থা নিবেন।

সময় পাড় হলে ২০ জুলাই নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা সিদ্ধান্ত নেয় দাবী না আদায় হওয়া পর্যন্ত ২৩ জুলাই মধ্যরাত থেকে সকল প্রকার নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করে। তাদের দাবী না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানালেন সংগঠনের এই নেতা।

এদিকে কর্মবিরতীর কারণে বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচল না করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী পন্টুনে অপেক্ষা করছে কখন লঞ্চ ছাড়বে।

ভোলার যাওয়ার উদ্দেশ্যে আসা মো. আরিফ নামে এক লঞ্চ যাত্রী বলেন, ঘাটে এসে দেখি লঞ্চ ছাড়বে না। অথচ সামনে কোরবানীর ঈদ, এসময় লঞ্চ চলাচল বন্ধ থাকলে আমাদের অনেকে ক্ষতি হয়ে যাবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, তীব্র ভোগান্তিতে অভ্যন্তরীন যাত্রীরা

বুধবার, জুলাই ২৪, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা