বরিশালে হাসপাতালের ছাদ ভেঙ্গে ৫ জন আহত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে হাসপাতালের ছাদ ভেঙ্গে ৫ জন আহত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১০, ২০২০ ১০:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে হাসপাতালের ছাদ ভেঙ্গে ৫ জন আহত

৬৭

শামীম আহমেদ, বরিশালঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা হাসপাতালে আজ মঙ্গলবার বিকেল ছাদ ভেঙ্গে পাঁচজন ভর্তি রোগী আহত হয়েছে। এ সময় আতঙ্কিত রোগী ও ছোটাছুটি করতে থাকেন। তাৎক্ষণিক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল পরিবদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

প্রত্যক্ষদর্শী ও আহত রোগীরা জানান, বিকেল পাঁচটার দিকে আকস্মিকভাবে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের ছাদ ভেঙ্গে পরে। ছাদ ভেঙ্গে পরে পুরুষ ওয়ার্ডের ভর্তি হওয়া রোগী উপজেলার বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের পুত্র প্রকাশ বিশ্বাস ও তার ভাই সজল বিশ্বাস, রাংতা গ্রামের সায়মন ইসলাম লিমন, জোবারপাড় গ্রামের শষ্ঠী চরণ বৈরাগীর পুত্র জীতেন্দ্র নাথ বৈরাগী, দক্ষিণ শিহিপাশা গ্রামের নাসির উদ্দিনের পুত্র মোফাচ্ছের হাওলাদার আহত হয়েছে। আহত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন হাসপাতালের ছাদ ভেঙ্গে পরে রোগী আহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, স্বাধীনতার পরেই সরকার ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে। স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর প্রচেষ্টায় ২০০৪ সালে ৩১ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যার হাসপাতালে উন্নিত করা হয়েছে। ৪৮ বছর আগে নির্মিত হাসপাতালের মুল ভবন অনেক আগেই জরাজীর্ণ হয়ে পরে।

বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেও অদ্যবর্ধি নির্মিত হয়নি নতুন ভবন। জরাজীর্ণ ওই পুরান ভবনেই চলছে রোগীর চিকিৎসা সেবার কাজ। একইসাথে চিকিৎসকদের জন্য নির্মিত আবাসিক ভবনগুলো অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই পরিত্যাক্ত ভবনেই বাধ্য হয়েই থাকতে হচ্ছে চিকিৎসকদের।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি হাসপাতাল পরিদর্শন করেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী খায়রুল আহসান। এর আগে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান। তিনি হাসপাতালের নতুন ভবন নির্মাণসহ চিকিৎসক ও জনবল সংকটসহ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গেলেও কোন সুফল পায়নি আগৈলঝাড়ার সাধারণ জনগন। আজও নির্মিত হয়নি নতুন ভবন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে হাসপাতালের ছাদ ভেঙ্গে ৫ জন আহত

মঙ্গলবার, মার্চ ১০, ২০২০ ১০:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্