বাঁশির সুরেই চলে কবিরের সংসার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাঁশির সুরেই চলে কবিরের সংসার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৭, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

বাঁশির সুরেই চলে কবিরের সংসার

৪০

অনলাইন নিউজ: কাঁধে ঝুলানো হরেক রকম বাঁশি ভর্তি ব্যাগ। আপন মনে সুর তুলছেন। সুরের জাদুতে তাকে ঘিরে জমেছে ভিড়। কারো প্রিয় গানের সুর তোলার আবদার, কেউবা কেনেন বাঁশি। জীবন-জীবিকার তাগিদে হাটে-মাঠে ঘুরে এভাবেই বাঁশিতে সুর তোলেন বাঁশিপ্রেমিক কবির সরকার (৪৯)। ৩১ বছর ধরে বাঁশির সাথে মিতালী তার।

প্রথমে শখের বসে শিখেছিলেন বাঁশি বাজানো। আর এখন বাঁশির সুরেই চলে সংসার। কবির সরকারের বাড়ি কুমিল্লার মুরাদ নগর থানার রোয়াচালা গ্রামে। বর্তমানে ঢাকার গাজীপুরে পরিবার নিয়ে বসবাস করেন তিনি।

গেল রবিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে বাঁশি বিক্রি করতে আসেন কবির সরকার। তার সাথে কথা হলে তিনি ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ছোটবেলা থেকেই বাঁশির প্রতি দুর্বলতা ছিল তার। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বাঁশি বাজানোর চেষ্টা করেন তিনি। পরে ওস্তাদ সিরাজ মিয়ার কাছ থেকে তালিম নিয়ে আয়ত্তে আনেন সুর।

এরপর বিভিন্ন গানের দলের সাথে বাঁশি বাজাতেন নিয়মিত। ১৯৮৮ সালে সংগীত শিল্পী আবদুল জব্বারের সাথেও বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজাতেন তিনি। এরপর থেকে বাঁশিই হয়ে ওঠে তার জীবনের অন্যতম অনুসঙ্গ। তার বাঁশিতে দেশাত্মবোধক ও আধুনিক গানসহ সব ধরনের গানের সুর অনায়াসেই তুলতে পারেন তিনি।

বর্তমানে বাউল গানের আসর আগের মতো না জমলেও থামেনি তার বাঁশির সুর। গেল দু’বছর ধরে নিজেই বাঁশি তৈরি করে হাটে হাটে ঘুরে সেই সুরের মূর্ছনা ছড়িয়ে বিক্রি করে বেড়ান। তাতে যা আয় হয় তা দিয়েই জীবিকা নির্বাহ করেন তিনি।

তিনি জানান, নিয়মিত বাঁশি না বাজালে মন অস্থির হয়ে ওঠে। তা ছাড়া মনে দুঃখ-কষ্ট জমলে বাঁশিতে ফুঁক দেই। তাতে বড়ই প্রশান্তি লাগে। তাছাড়া এখন আর আগের মতো নিয়মিত গানের অনুষ্ঠান না হওয়ায় জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। যেহেতু বাঁশিই আমার সাধনা, তাই অন্য পেশায় না জড়িয়ে নিজের তৈরি বাঁশি বিক্রি করে সংসার চালাই। সূত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

বাঁশির সুরেই চলে কবিরের সংসার

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা