বাংলাদেশ এখন ক্রিকেটের ব্র্যান্ড বললেন শচীন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাংলাদেশ এখন ক্রিকেটের ব্র্যান্ড বললেন শচীন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৪, ২০১৯ ১:১০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাংলাদেশ এখন ক্রিকেটের ব্র্যান্ড বললেন শচীন

৪৬

বাঁচা-মরার ম্যাচে ভারতের কাছে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। তবে পুরো টুর্নামেন্ট জুড়েই লড়াকু পারফরম্যান্সের জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন টাইগাররা।

এমনকি টাইগারদের খেলায় মুগ্ধ হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার মতে, মিডল অর্ডারে ব্যাটসম্যানরা আরো একটু বড় জুটি গড়লেই ভারতের ৩১৫ রানের টার্গেট ছুঁতে খুব বেশি কষ্ট হতো না তাদের।

এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেন, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এটা শুধুমাত্র একটা ভালো পারফরম্যান্স নয়, তারা এখন ধারাবাহিকভাবেই ভালো খেলছে। আর তা অবশ্যই স্বীকার করতে হবে এবং তার ক্রেডিট দিতে হবে। এমনকি ভারতের বিপক্ষে তারা যেভাবে খেলছিল, তাতে জুটিগুলো আরো একটু ভালো করলেই তারা খেলার আরো কাছে পৌঁছে যেতে পারতো।’

বাংলাদেশ এখন ক্রিকেটের ব্র্যান্ড উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে এখন ক্রিকেটের ব্র্যান্ড বলা যায়। আর বাংলাদেশের যতগুলো খেলা আমি দেখেছি, তার সবগুলোর মধ্যে এটাই ছিল সবথেকে ভালো।’

মঙ্গলবার (২ জুলাই) এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে ভারত। জবাবে ৪৮ ওভারে অলআউট হওয়ার আগে ২৮৬ রান করে টিম টাইগার।

এই ম্যাচে হারের ফলে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। তবে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামী ৫ জুলাই টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের। সেখানেই এখন ভালো করার প্রত্যাশা মাশরাফিদের।

দৈনিক বরিশাল ২৪

বাংলাদেশ এখন ক্রিকেটের ব্র্যান্ড বললেন শচীন

বৃহস্পতিবার, জুলাই ৪, ২০১৯ ১:১০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও