বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ৩০, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
A- A A+ Print

বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস

১০৬

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি সংস্থা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে দেনদরবার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবার হোসেন তাপস।

মঙ্গলবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাকলার মোড়-বাজার রোডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে জনসাধারণের প্রশ্ন ও হতাশা এখনও কেটেনি। আমরা শঙ্কিত, সুষ্ঠু নির্বাচন হবে কি না। অবশ্য আরও একটি কারণ আছে, তা হলো স্থানীয় প্রশাসন এখনও পুরোপুরি নিরপেক্ষ নয়। তাদের একচোখা আচরণ আমার দৃষ্টিগোচর হয়েছে। কয়েকটি সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার ও ক্যাম্পেইন করছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, বিষয়টি নিয়ে আমি অভিযোগ জানাইনি। এটা আমাদের ও জনগণের ভালো লাগেনি। নির্বাচন কমিশন কেন আছে? তথ্য প্রমাণসহ অভিযোগ করতে গেলে ততদিনে নির্বাচন শেষ হয়ে যাবে।

তাপস ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা তাদের ভোট দেবেন না, যারা ক্ষমতায় ছিল। কারণ তারা ৫ বছর ক্ষমতায় থেকেও উন্নয়ন করেনি। এখন তাদের পরিবারেরই একজন মনোনয়ন নিয়ে এসেছে। অথচ আগামী ৫ বছর সরকার ক্ষমতায় থাকবে কি না তারই ঠিক নেই।

বরিশাল ১৫ নং ওয়ার্ডের আমির কুটির বিসিসি সেবক কলোনীতে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস হরিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিকেলে এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জাতীয় পার্টি কোন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ,জাতীয় পার্টি বরিশাল জেলা সদস্য সচিব এডভোকেট এম এ জলিল,এডভোকেট বসির আহমেদ সবুজ,এডভোকেট খান জুবায়ের, জেলার যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম খোকন,আব্দুল আলীম মাস্টার,যুব সংহতি বরিশাল জেলা আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত,যুব সংহতি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াস,সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সানি,জুবায়ের, সেবক কলোনীর সভাপতি সুমন দাস, সেবক কলোনীর টুলু লাল প্রমুখ।

সন্ধ্যায় ২৩ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির উঠানে সর্বস্তরের ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন কামরুজ্জামান চৌধুরী কামাল, ইরান চৌধুরী, রুস্তম আলী।

দৈনিক বরিশাল ২৪

বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস

মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ | আপডেটঃ মে ৩০, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন