বোয়ালখালীতে ৮ ফার্মেসীকে জরিমানা, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ধ্বংস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বোয়ালখালীতে ৮ ফার্মেসীকে জরিমানা, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ধ্বংস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৯, ২০২০ ৯:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

বোয়ালখালীতে ৮ ফার্মেসীকে জরিমানা, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ধ্বংস

৬৭

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৮ ফার্মেসীকে ১লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০হাজার টাকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষধ জব্দ করে ধ্বংস করেছেন আদালত।

সোমবার (৯ মার্চ) বোয়ালখালী পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার জনাব আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে এ অাদালত পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স বিহীন, ড্রাগিস্ট ও কেমিস্ট বিহীন বিভিন্ন ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ, ঔষধের স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করতে দেখা যায়। এছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করে গুণগতমান নষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও তা বিক্রয় করছিলো ফার্মেসীগুলো।

ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ধারা ২৭ মোতাবেক পৌর এলাকার জব্বার মার্কেটের নিলু ফার্মেসীর লিটন মজুমদারকে ২৫ হাজার টাকা, মনোয়ারা ফার্মেসীর রঞ্জন ভট্টাচার্যকে ১০ হাজার টাকা, বাবুল দেকে ২৫ হাজার টাকা, হক ফার্মেসীর মো.ফরিদুল আলমকে ১৫ হাজার টাকা, শাহ আমানত মার্কেটের সিকদার ফার্মেসীর বাদল সিকদারকে ১৫ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীর লিটন কান্তি চৌধুরীকে ১৫ হাজার টাকা, গোমদণ্ডী ফুলতল এলাকার মেসার্স গ্রামীন ডি সি ফার্মেসী এর মুহা. জাহাঙ্গীর আলমকে ১৫ হাজার টাকা এবং গ্রামীন মেডিসিন কর্নারের সাইফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রায় ৫০ হাজার টাকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষধ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় আদালতকে সহযোগীতা করেন ঔষধ প্রশাসন চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন এম ইমরান ও বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান সরকার।

দৈনিক বরিশাল ২৪

বোয়ালখালীতে ৮ ফার্মেসীকে জরিমানা, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ধ্বংস

সোমবার, মার্চ ৯, ২০২০ ৯:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্