মানবসেবায় নড়াইল পুলিশ সুপারের অনন্য উদ্যোগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মানবসেবায় নড়াইল পুলিশ সুপারের অনন্য উদ্যোগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৮, ২০২০ ৩:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

মানবসেবায় নড়াইল পুলিশ সুপারের অনন্য উদ্যোগ

৯০

অনলাইন নিউজঃ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, পুলিশ জনসেবার জন্য’-এ কথাগুলো আবারো সত্য প্রমাণ করলেন নড়াইলের পুলিশ সুপার। প্রসব বেদনায় প্রসূতি যখন বেদনা কাতর, ঠিক তখনই অ্যাম্বুলেন্স পাঠিয়ে সাহায্যের হাত বাড়ালেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

ঘটনাটি নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তরখলিশাখালী গ্রামের। বুধবার (৬ মে) রাত ৮টার দিকে ভূক্তভোগী অনিতার স্বামী রিপন বিশ্বাসের মোবাইল ফোন পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। প্রায় একঘণ্টার মধ্যে প্রসূতিকে নিয়ে অ্যাম্বুলেন্সটি নড়াইল সদর হাসপাতালে পৌঁছায়। জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে সন্তানসম্ভাবা অনিতা বিশ্বাসকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। মানবসেবার এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান গণমাধ্যমকর্মীরা।

এ ব্যাপারে স্বামী রিপন বিশ্বাস বলেন, বুধবার রাতে হঠাৎ করে আমার স্ত্রীর প্রসববেদনা শুরু হলে দিশেহারা হয়ে পড়ি। কোনো উপায়ান্তর না পেয়ে কয়েকজনের সাথে পরামর্শ করি। এক পর্যায়ে আমাদের পুলিশ সুপার স্যারের কথা মনে পড়ে। লোকমুখে শুনেছি, তিনি (পুলিশ সুপার) মানুষের উপকার করেন। সাহস করে পুলিশ সুপারের সরকারি নাম্বারে ফোন দিই। আমার স্ত্রীর প্রসববেদনার কথা শুনে করোনাভাইরাসের এই কঠিন সময়ে রাতের আধারে আমাদের ওখানে সাথে সাথে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন তিনি। বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস পেয়ে খুশি হয়েছি। পুলিশ সুপার জসিম উদ্দিন স্যারের আন্তরিকতায় গ্রামাঞ্চল থেকে আমাদের হাসপাতালে নিয়ে এসেছে। ওনার জন্য দোয়া করি, সবসময় যেন মানবসেবা করে যেতে পারেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, ভূক্তভোগী রিপন বিশ্বাস আমাদের এসপি স্যারকে মোবাইল ফোনে তার সমস্যার কথা বলেন। তাৎক্ষণিক রোগিকে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন ওই প্রসূতি।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইলের সুবিধাবঞ্চিত জনসাধারণ যদি কোনো ধরনের অসুস্থ হয়ে পড়েন, তার পাশে আছে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস।

প্রসঙ্গত, প্রায় ছয় মাস আগে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। এরপর থেকে বিভিন্ন ধরণের রোগিকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। সুত্র:ফোকাসবিডি২৪.কম

দৈনিক বরিশাল ২৪

মানবসেবায় নড়াইল পুলিশ সুপারের অনন্য উদ্যোগ

শুক্রবার, মে ৮, ২০২০ ৩:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্