মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়, পালায়না শুধু গালি শোনা পুলিশেরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়, পালায়না শুধু গালি শোনা পুলিশেরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২০ ২:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়, পালায়না শুধু গালি শোনা পুলিশেরা

৭১

 কাজী ওয়াজেদঃ

ছবির এরা সবাই পুলিশ সদস্য। এভাবেই আইন-শৃঙ্খলা রক্ষার সাথে করোনাও মোকাবিলা করছে আজ এরা।
জানি এরচেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডাক্তার, নার্স, সংবাদকর্মীসহ আরো বেশ কিছু সেবা সংস্থা।

কেউ বা করোনায় আক্রান্ত রোগীর সরাসরি চিকিৎসা করছে, কেউ বা করোনা রোগীর কাছে যেয়ে তালিকা তৈরী করছে, কেউবা বিভিন্ন তথ্য নিচ্ছে, আবার কেউবা করোনায় আক্রান্তের কোয়ারেন্টাইনের ব্যবস্থাসহ আইসোলেশনে বাধ্য করছে।কেউবা নিজের আত্মীয় না হয়েও অন্যের মৃতদেহ নিয়ে সৎকারের ব্যবস্থা করছে।

সবারই কিন্তু করোনায় আক্রান্তের প্রচুর ঝুঁকি থাকছে। অর্থাৎ নিশ্চিত মৃত্যু জেনেও একরকম সেই মৃত্যুকে আলিঙ্গন করেই সেবা করে যাচ্ছে এই মানুষগুলো। করোনায় আক্রান্ত ব্যক্তির আত্মীয়-স্বজনদের কেউ কেউ পালিয়ে গেলেও পালিয়ে যাচ্ছি না সার্বক্ষনিক গালি খাওয়া এই মানুষগুলো।

একটু কি চিন্তা করছেন ? এই মানুষগুলোকে প্রায়ই আমরা কতটা গালাগাল করি ? চুন থেকে পান খসলেই চৌদ্দগুষ্টি উদ্ধার করি ! হয়ত কখনো কখনো এই মানুষগুলোর কিছু ভুল ত্রুটি থাকে। কিন্তু সমালোচনা করার সময় কোনো বাছবিচার করি কি ? তা না করে গুষ্টি তুলে গালাগাল করি, তাই না ?

পুলিশ বিভাগের মধ্যে অত্যন্ত নীতিপরায়ন, শতভাগ সৎ, নির্লোভ এবং ধার্মিক একজন উর্ধ্বতন অফিসারের অতি সাদাসিধা স্ত্রী গতবছর ডেঙ্গুতে মৃত্যুবরন করেন। নামাজি এবং অতি পর্দানশীন সেই ভদ্রমহিলার মৃত্যুর পর শুধুমাত্র পুলিশ অফিসারের স্ত্রী হওয়ার কারনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জঘন্যতম মন্তব্য করেছেন। ফেসবুকে সেইসব মন্তব্যগুলো পড়ার পর নিরবে চোখের পানি ফেলে শুধু বলেছিলাম, আল্লাহপাক ওনাদের হেদায়েত করুন।

আপনাদের কাছে চরম ঘৃনিত, গালাগাল শোনা সেই মানুষগুলোই আজ দেশবাসীর চরম বিপদের সময় আপনাদের পাশে দাড়িয়েছে। শুধু তা ই না, নিশ্চিত মৃত্যু জেনেও আমরা পিছপা হইনি।

এই গরমের মধ্যে আজ ওদের গায়ে যা দেখছেন তা কিন্তু পিপিই নয়, সেটা আসলে রেইন কোর্ট, যা বর্ষাকালে আমরা গায়ে চড়াই। মোটেও স্বাস্হ্য সন্মত এবং বিজ্ঞান সন্মত না হলেও সেটাই আজ পিপিই হিসেবে ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য।

মরার ঝুঁকি নিচ্ছি প্রতিনিয়ত শুধু আপনাদের জন্যই। গোল্লায় যাই আমরা ! গোল্লায় যাক আমাদের পরিবার !!(ফেসবুক থেকে সংগৃহিত)

লেখকঃ কাজী ওয়াজেদ আলী, ওসি ডিএমপি।

দৈনিক বরিশাল ২৪

মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়, পালায়না শুধু গালি শোনা পুলিশেরা

বুধবার, মার্চ ২৫, ২০২০ ২:৫৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্