যমুনা টিভির সাংবাদিক ও তার পরিবারের ৩ জনের করোনা শনাক্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যমুনা টিভির সাংবাদিক ও তার পরিবারের ৩ জনের করোনা শনাক্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৯, ২০২০ ৮:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

যমুনা টিভির সাংবাদিক ও তার পরিবারের ৩ জনের করোনা শনাক্ত

৫৮

অনলাইন নিউজঃ বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল যমুনা টিভি একজন সংবাদকর্মী তার পরিবারের আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় যমুনা টেলিভিশনের এক সংবাদকর্মী এতথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত চারজনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি ঘোষণায় নতুন আক্রান্তদের মধ্যে তারাও আছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ২১। নতুন করে শনাক্ত হয়েছেন ১১২ জন, যা গত দিনের থেকে দ্বিগুণেরও বেশি। নতুন শনাক্তদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৪২ জন নারী। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩৩০ জন।

বৃহস্পতিবারের সংবাদ বুলেটিনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় যাদের সংক্রমণ শনাক্ত হয়েছে, তাদের বেশিরভাগ ঢাকা শহরের। ঢাকা শহরে শনাক্ত হয়েছেন ৬২ জন। এরপর ১৩ জন রয়েছেন নারায়ণগঞ্জের। আমরা ইতোমধ্যেই নারায়ণগঞ্জকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। সেখানে বিশেষ পদক্ষেপ নিয়ে কাজ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যদিও বিভিন্ন জায়গায় রোগী পাওয়া যাচ্ছে। বিভিন্ন জেলায় রোগী শনাক্ত হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আগে যে ক্লাস্টারগুলো চিহ্নিত করা হয়েছিল যেমন—নারায়ণগঞ্জ, অনেক জেলাতেই যখন রোগী চিহ্নিত করেছি, তখন জানা গেছে যে, তারা নারায়ণগঞ্জ থেকে গেছেন।’

দৈনিক বরিশাল ২৪

যমুনা টিভির সাংবাদিক ও তার পরিবারের ৩ জনের করোনা শনাক্ত

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২০ ৮:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্