রঙিন মিষ্টিতে বাড়ছে রোগের ঝুঁকি! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রঙিন মিষ্টিতে বাড়ছে রোগের ঝুঁকি! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০১, ২০১৯ ১:৪২ পূর্বাহ্ণ
A- A A+ Print

রঙিন মিষ্টিতে বাড়ছে রোগের ঝুঁকি!

৫৮

লাইফস্টাইলঃ উৎসব-পার্বণ কি আর মিষ্টি ছাড়া চলে? যেকোনো শুভকাজে মিষ্টি চাই। তবে রঙিন মিষ্টিতে আছে বিপত্তি। ভাবছেন ডায়াবেটিসের সমস্যা না থাকলে মিষ্টিতে আবার বিপদ কিসের? আসলে বিপদ লুকিয়ে রয়েছে বাহারি মিষ্টিতে মেশানো রঙে।

গত বছর কলকাতার নামি-বেনামি একাধিক মিষ্টির দোকানের শতাধিক রঙিন মিষ্টি পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে, খাদ্যমানের বিচারে বেশিরভাগ রঙিন মিষ্টিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

পরীক্ষা করে দেখা গেছে, বেশিরভাগ রঙিন মিষ্টিই খাবারের অযোগ্য।

বিশেষজ্ঞদের মতে, রঙিন মিষ্টিতে মেশানো সস্তা, ক্ষতিকারক রঙ শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। এ থেকে বিভিন্ন রোগ হতে পারে। রঙিন মিষ্টিতে ব্যবহৃত রঙ স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রূপা বক্সীর মতে, খাবারে মোশানো এই সস্তার রং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই রঙ লিভার, কিডনি এমনকি স্নায়ুতন্ত্রেরও ক্ষতি করে।

ড. রূপার মতে, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে এই রঙের ক্ষতিকর প্রভাব প্রায় ১০ গুণ বেশি।

পুষ্টিবিদদের মতে, যেকোনো খাবার বা মিষ্টিতে মেশানো এই রঙের পরিমাণ খুবই সামান্য হওয়ায় এর ক্ষতিকর প্রভাব শুরুতেই ধরা পড়ে না। তবে পরবর্তিতে হজমের সমস্যা, ত্বকের সমস্যা-সহ নানা সমস্যা হতে পারে।

ডঃ বক্সী আরও জানান, মিষ্টিকে আকর্ষণীয় করে তুলতে এর সঙ্গে কমলা, লাল, সবুজ ও হলুদ রং মেশানো হয়। সব রঙিন মিষ্টিতেই যে সস্তা, ক্ষতিকারক রং মেশানো হচ্ছে এমন নয়। তবে কোন মিষ্টিতে মেশানো হচ্ছে তা সাধারণ মানুষের পক্ষে জানা খুব কঠিন কাজ।

সূত্র: জি নিউজ

দৈনিক বরিশাল ২৪

রঙিন মিষ্টিতে বাড়ছে রোগের ঝুঁকি!

শুক্রবার, নভেম্বর ১, ২০১৯ ১:৪২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্