লকডাউনের প্রভাব নেই বেনাপোলে,পুলিশের কথা মানছেনা কেউ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লকডাউনের প্রভাব নেই বেনাপোলে,পুলিশের কথা মানছেনা কেউ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৮, ২০২০ ১১:২০ অপরাহ্ণ
A- A A+ Print

লকডাউনের প্রভাব নেই বেনাপোলে,পুলিশের কথা মানছেনা কেউ

৭২

ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধিঃ লকডাউন ঘোষিত শার্শা উপজেলার সর্বত্র চলছে উৎসবের আমেজ। স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে লোকজন। লকডাউনের ভাষা তাদের কাছে অচেনা। নূন্যতম কোন পরিবর্তন নেই বেনাপোল ও শার্শা নাভারন বাগআঁড়া এলাকার জনগনের মাঝে। দাঁপিয়ে বেড়াচ্ছে বাজারের অলি গলি। পুলিশের কথা কেউ শোনে না। পুলিশ লাঠি উচিয়ে ভয় দেখালেও সরে না মানুষ।

সেনা সদস্যদের দেখলে পালিয়ে গিয়ে আবার ফিরে এসে দখল করে নেয় রাস্তা। তবে সড়কের ইজিবাইক আর রিক্সাভ্যান চালকরা পুলিশ দেখে পালিয়ে গেলেও দুরে দাঁড়িয়ে পুলিশের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে তাঁরা। তাদের অভিযোগ, বাজার ভর্তি মানুষ কেনাকাটা করছে পুলিশ তাদের কিছু বলে যত দোষ গরীব রিক্সাভ্যান চালকদের।

দুপুর পর্য্যন্ত গলির মধ্য রিক্সাভ্যান চালিয়ে ১শ টাকা আয় হয় না, রিক্সাভ্যানের মহাজনদের দেব কি আমরা খাবো কি? একই অভিযোগ ইজিবাইক চালকদের। আবার এদিকে বাজারের অনেকেই বলছেন, তারা সরকার ঘোষিত ‘সাধারণ ছুটি’র সঙ্গে ‘লক ডাউন’ এর পার্থক্য খুঁজে পাননি। আগের মতই স্বাভাবিক নিয়মে চলছে বাজার ঘাট।
সকালে বেনাপোল বাজারে ঘুরে দেখা যায়, ঈদের আমেজ ঘটিয়ে লোকজন বাজারে কেনাকাটা করছে ও ঘুরে বেড়াচ্ছে।

লকডাউন ঘোষণার কারণে বাজারে মানুষের আনাগোনা তেমন কমেছে বলে দৃশ্যমান হয়নি।
লক ডাউনের কোন চিন্তা তাদের মধ্যে নেই। নেই কোন সামাজিক দূরত্ব। একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আপন মনে কেনাকাটা করছে। করোনা কি সেটা যেন তাদের জানা নেই। আর করোনার প্রভাবে ভয়ংকর কিছু যে ঘটে যেতে পারে, সে ভাবনা তাদের মনে একটুও দাগ কাটেনি। পুলিশ পিকাপ বাজারময় টহল দিলেও, জনসাধারণের মাঝে কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপর অনেক বেশি থাকলেও বাজারের জনগন নির্বিকার। উপজেলা প্রশাসন ও বাজার কমিটির পক্ষ থেকে গণসচেতনতা মাইকিং করতে দেখা গেছে উপজেলার সবগুলো বাজারে। তারপরও থেমে নেই মানুষের সমাগম।

বেনাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার কমিটির সাঃ সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান বলেন, ইতিমধ্যে সমগ্র যশোর ব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, গতকাল রবিবার ২৬ এপ্রিল এক জরুরি সভায় যশোর জেলাকে গত সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য লক ডাউন ঘোষণা করা হলেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। বেনাপোল পৌরসভা সহ আশেপাশের গ্রামে মাইকিং করে জরুরী কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হবে না হবার জন্য প্রচারনা চালানো হচ্ছে। তবে জরুরী পরিসেবার মধ্যে চিকিৎসা সেবা, খাদ্য সরবারাহ, বিদ্যুৎ ও গ্যাস ব্যবস্থা চালু থাকবে।

দৈনিক বরিশাল ২৪

লকডাউনের প্রভাব নেই বেনাপোলে,পুলিশের কথা মানছেনা কেউ

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০ ১১:২০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্