লন্ডনে বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লন্ডনে বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০৪, ২০১৯ ৫:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

লন্ডনে বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা!

৯৮

অনলাইন নিউজঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা! বর্তমানে লন্ডনে বসবাসকারী প্রায় ৭২ হাজার মানুষ প্রধান ভাষা হিসেবে বাংলা ভাষায় কথা বলেন। বাংলার পরে রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। সম্প্রতি সিটি লিট নামে একটি প্রতিষ্ঠানের জরিপে এই তথ্য উঠে এসেছে।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য, বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শহরে ইংরেজির পর কোন ভাষায় বাসিন্দারা বেশি কথা বলেন সেটা জানতে এই জরিপ চালানো হয়। এশিয়ান ভয়েস ডটকম নামের এক অনলাইনে খবরটি প্রকাশিত হয়েছে।

জরিপে দেখা গেছে, লন্ডনের ৮ শতাংশ মানুষ ইংরেজির পাশাপাশি দ্বিতীয় অন্য ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা ভাষা। লন্ডনের ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা তাদের প্রধান ভাষা হিসেবে বাংলায় কথা বলেন। লন্ডনের ক্যামডেনের ৩ শতাংশ, নিউহ্যামের ৭ শতাংশ এবং টাওয়ার হ্যামলেটের ১৮ শতাংশ বাসিন্দা প্রথম ভাষা হিসেবে বাংলাকে ব্যবহার করেন।

এরপর রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। লন্ডনের প্রায় ১ লাখ ৬৫ হাজার বাসিন্দা এই তিনটি ভাষার একটিকে প্রধান ভাষা হিসেবে ব্যবহার করেন। অন্যদিকে লন্ডনের ৩ লাখের বেশি বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন।

দৈনিক বরিশাল ২৪

লন্ডনে বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা!

বুধবার, ডিসেম্বর ৪, ২০১৯ ৫:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্