লাঙ্গলের মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপসের প্রচারণায় শতাধিক চাকরিজীবী তরুণ
সোহেল আহমেদঃ শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমজমাট বরিশাল সিটির নির্বাচনী মাঠ। ভোটারদের দ্বারপ্রান্তে কে কার আগে পৌছে ভোট প্রার্থণা করবেন চলছে সেই প্রতিযোগীতা।
জাপা মনোনীত মেয়রপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর পক্ষে গতো এক সপ্তাহ প্রচারণা চালাচ্ছেন কয়েকশত যুবক-যুবতী। এদের অধিকাংশই ইকবাল হোসেন তাপসের মাধ্যমে পাওয়া বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত আছেন। প্রচারে আসা কয়েকজনের সাথে আলাপ করলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, ইকবাল হোসেন তাপস চট্টগ্রাম ইপিজেডের অনেক বেকার যুবকদের চাকরি দিয়েছেন। এরমধ্যে বেশিরভাগই বরিশালের বাবুগঞ্জসহ গোটা বরিশাল অঞ্চলের দরিদ্র পরিবারের। আবার অনেকের আত্মীয়-স্বজনকে বিপদের সময় টাকা দিয়ে সহযোগীতা করেছেন তাপস। অসচ্ছল রোগীকে সিকিৎসার খরচ বহন করা সহ ইকবাল হোসেন তাপস ছাত্রজীবন থেকেই সাধারণ মানুষের পাশে প্রত্যক্ষভাবে সহযোগীতা করেছেন। যে কারণে বিসিসি নির্বাচনে এখন তাদের বিপদের বন্ধু তাপসের প্রচারণায় কাজ করছেন।
মেহেদী হাসান নামের এক উপকারভোগী জানান, ইকবাল হোসেন তাপস স্যার, মাটির মানুষ, মানুষের বিপদের কথা শুনলেই তিনি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন, তাপস স্যার আমাদের সদর উপজেলার বহু পরিবারে কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। প্রায় একই রকম কথা বলে মাসুদ রেজা নামের একজন জানান, আমার হার্টের চিকিৎসায় আত্মীয় স্বজন কাউকে পাইনি, ইকবাল হোসেন তাপস মহোদয়ের কাছে গিয়েছি সহযোগীতা পেয়েছি।
জানা গেছে, ইকবাল হোসেন তাপস বাবুগঞ্জ উপজেলার স্বনামধণ্য শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপাশা হাই স্কুল এ্যান্ড কলেজের সভাপতির দ্বায়িত্বে পালন করে আসছেন। সেই সুবাদে অনেক অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা বিণামুল্যে পড়াশুনা করার সুযোগ পাচ্ছে।
এছাড়াও তারা নিজস্ব আত্মীয়-স্বজনদের মাধ্যমেও বিরতিহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ১২ জুন ১২৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার। এর মধ্যে মেয়র পদে সাতজন। ৩০টি সাধারণ কাউন্সিলর পদের বিপক্ষে লড়বেন ১৪২ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত ১০ ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।












