লাল কার্ড কাল হল মেসির, কোপা আমেরিকা শেষ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লাল কার্ড কাল হল মেসির, কোপা আমেরিকা শেষ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৭, ২০১৯ ২:৫০ পূর্বাহ্ণ
A- A A+ Print

লাল কার্ড কাল হল মেসির, কোপা আমেরিকা শেষ

৮৮

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির গ্যারি মেডেলকে গুতো মেরে লাল কার্ড দেখলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ব্রাজিলের সঙ্গে হারের পর লাল কার্ড; হতাশায় কোপা মিশন শেষ হলো আর্জেন্টাইন অধিনায়কের।

ম্যাচের ৪১ মিনিটে বাইরের দিকে বেরিয়ে যেতে থাকা একটি বলের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিলেন দুজনই। এক পর্যায়ে ‘ধাক্কাধাক্কিতে সিদ্ধহস্ত’ মেডেলকে কনুই দিয়ে গুতো দেন মেসি। জবাবে তেড়ে আসেন মেডেলও। মেসির কাঁধ ও কপালে ধাক্কা মারেন তিনি। শেষে উভয়কেই লাল কার্ড দিয়ে ড্রেসিং রুমের পথ ধরিয়ে দেন রেফারি।

এর আগে ব্রাজিলের সাও পাওলোতে আগের দুইবারের এই দুই ফাইনালিস্টের এবার দেখা হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ১৩ ও ২২ মিনিটে আগুইরো ও ডিবালার গোলে ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা।

সেমিফাইনালে আর্জেন্টিনা ও চিলি দু’দলই হেরে যাওয়ায় টুর্নামেন্টের তৃতীয় সেরা দল হওয়ার লড়াই শুরু হয় বাংলাদেশ সময় (শনিবার) রাত ১ টায়।

দীর্ঘ ২২ বছর ধরে কোপার শিরোপা জিততে না পারা আর্জেন্টিনা এবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে। যে কারণে জাতীয় দলের জার্সি গায়ে আরেকটি ব্যর্থ মিশন পার হতে যাচ্ছে মেসির। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি জিতে একটা সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন। জুটলো লাল কার্ড।

দৈনিক বরিশাল ২৪

লাল কার্ড কাল হল মেসির, কোপা আমেরিকা শেষ

রবিবার, জুলাই ৭, ২০১৯ ২:৫০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন