শর্ত সাপেক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শর্ত সাপেক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৭, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ
A- A A+ Print

শর্ত সাপেক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

৭৮

ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধি: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টানা ৭৫ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে আজ রবিবার দুপুর থেকে ১৪ই জুন পর্যন্ত দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোলের সাথে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

বাংলাদেশের আমদানিকারক হিরো হুন্ডা কোম্পানী লিমিটেড এর ২০ট্রাক পন্য আমদানির মাধ্যমে দু’দেশের মধ্যে বাণিজ্যক কার্যক্রম শুরু হয়। বাণিজ্য শুরুর খবরে বন্দর এলাকার দু’পাশে লক্ষাধিক মানুষ যেন প্রান ফিরে পেয়েছে।রুটি রুজি হারানোর ভয়ে দুই বন্দর এলাকায় প্রায় ২০হাজার পরিবার সর্বদা আতংকিত ছিল।

ভারতের বারাসাতের জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে শর্ত সাপেক্ষে আগামী ১৪ইজুন পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি রফতানি চালু থাকবে। পরবর্তীতে পরিবেশ পরিস্তিতি বিচার করে সিন্ধান্ত জানানো হবে। এজন্য ভারতের পেট্রাপোল বন্দরে ১শ জন ট্রাক চালককে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়েছে।

শুধু মাত্র ওই ড্রাইভাররা পন্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা থাকায় সীমান্ত অতিক্রমের আগেই গাড়ি চালকদের শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে। এছাড়াও ট্রাকগুলো উভয় দেশে স্যানিটাইজ করা হবে। ফেরার সময়ও চালকদের শারীরিক পরীক্ষা করা হবে।বাধ্যতামূলক ট্রাক ড্রাইভাদের পিপিই পরিধান করতে হবে। সেই সাথে দ্রæত পণ্য খালাস করে দিনে দিনে ট্রাকগুলো ফিরে
যাবে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের মাঝে বৈঠক অনুষ্টিত হয়।বৈঠকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ পৌর সভার মেয়র শংকর আঢ্য ডাকুসহ কাস্টমস, পুলিশ, বিএসএফ ও পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে বাংলাদেশের পক্ষে বেনাপোল বন্দর, কাস্টমস, বিজিবি ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন ও ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সভাপতি মফিজুর রহমান সজন জানান, করোনার কারণে দীর্ঘ আড়াই মাস ধরে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ।

করোনার ক্রান্তি সময়ে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নির্দেশনা মেনে রবিবার থেকে আমদানি-রপ্তানি শুরু করতে দু‘দেশের নেতৃবৃন্দ একমত পোষণ করেছেন।আজ হিরো হুন্ডাকোম্পানী লিমিটেড ২০ ট্রাক পন্য আমদানির
মধ্যে দিয়ে ভারত থেকে পন্য আমদানি শুরু হয়েছে। পরে পরিস্থিতি দেখে ট্রাকের সংখ্যা বাড়ানো হবে।

এদিকে বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের চিঠি পেয়েছি।সমস্ত ধরনের স্বাস্থ্যবিধি মেনে দু’দেশের মধ্যে আজ রবিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ভারতীয় চালককরা যাতে বন্দরের বাইরে যেতে না পারে সে ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।উল্লেখ্য করোনাভাইরাসের কারণে গত ২২ মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

দৈনিক বরিশাল ২৪

শর্ত সাপেক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

রবিবার, জুন ৭, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন