শার্শার বাঁগাআচড়ায় সামাজিক দূরত্বহীন পশুর হাট,করোনার ঝুঁকি বাড়ছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শার্শার বাঁগাআচড়ায় সামাজিক দূরত্বহীন পশুর হাট,করোনার ঝুঁকি বাড়ছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৪, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

শার্শার বাঁগাআচড়ায় সামাজিক দূরত্বহীন পশুর হাট,করোনার ঝুঁকি বাড়ছে

৫৮

ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে বসার কথা পশুর হাট। রাখার কথা স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা। মানার কথা সরকারের বিভিন্ন নির্দেশনা। অথচ যশোরের শার্শা উপজেলার বাঁগাআচড়ার সাতমাইল পশুর হাট কর্তৃপক্ষ হয়তো বিষয়গুলো ভুলেই গেছে। সেখানে করোনা প্রতিরোধে নেই কোনো ব্যবস্থা।

হাটে আগতদের মাস্ক ব্যবহারের বালাই নেই। কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নেই পশুচিকিৎসক। এ অবস্থায় হাটে আগতদের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন
স্থানীয়রা সংশ্লিষ্ট স‚ত্র জানায়, দেশের দক্ষিন পশ্চিমঞ্চলের বৃহত্তম পশুর হাট বাঁগাআচড়ার সাতমাইল।

এই পশু হাট থেকে ঢাকা,বরিশাল,সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় কোরবানির পশু সরবারহ করে থাকেন
ব্যবসায়ীরা। চলতি ১৪২৭ সালে আয়কর, ভ্যাটসহ হাটটি ইজারা প্রদান করা হয়েছে ৫কোটি টাকায়। ইজারা নিয়েছেন বাঁগাআচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াজ কবির বকুলের ভাই নাজমুল হাসান।

শনিবার সাতমাইল পশু হাটে গিয়ে দেখা গেছে, হাটে আগত মানুষের মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে লোকজন। প্রচÐ ভিড় ঠেলে হাটের ভেতরে প্রবেশের ফাঁক নেই। ইজারাদারের লোকজন হাটের ভিতর টোঙ্গ ঘরে টেবিল-চেয়ার পেতে আদায় করছে খাজনার টাকা।

বাগআঁচড়া সাতমাইল বাজারের ইজারাদার নাজমুল হাসান জানান, বাজারটি আমরা এক বছরের জন্য সরকারীভাবে ৫ কোটি টাকা দিয়ে ডেকে এনেছি। যার প্রতি হাট হিসাবে সরকারকে দেওয়া লাগে প্রায় পাঁচ লাখ টাকা। করোনার কারনে সরকারের নির্দেশনায় আমরা দুই মাসের বেশি সময় এই পশু হাট টি বন্ধ রেখেছিলাম।
হাট বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে।

তবে সরকারের কাছে দাবি আমাদের এই ক্ষতিটা যেন পুশিয়ে নেওয়ার একটা সুযোগ পাই। তিনি আরো জানান, করোনায় আমরা ক্রেতা বিক্রেতার যাতে স্বাস্থ্য বিধি মেনে চলার সে জন্য মাইকিং করা হচ্ছে। এছাড়া পশু হাটটি সার্বক্ষণিক প্রশাসনের তদারকিতে আছে। তবে এবার বিক্রেতারা অনেক লোকসানে পশু বিক্রি করছেন।

দৈনিক বরিশাল ২৪

শার্শার বাঁগাআচড়ায় সামাজিক দূরত্বহীন পশুর হাট,করোনার ঝুঁকি বাড়ছে

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন