সাংবাদিক তুহিন হত্যায় ফুঁসে উঠল সাংবাদিক সমাজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাংবাদিক তুহিন হত্যায় ফুঁসে উঠল সাংবাদিক সমাজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

সাংবাদিক তুহিন হত্যায় ফুঁসে উঠল সাংবাদিক সমাজ

১৬৬

অনলাইন নিউজঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোটা সাংবাদিক সমাজ ক্ষোভে ফেটে পড়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স ও বিক্ষুব্ধ সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় না বিচার, আর এই দায়মুক্তির সংস্কৃতিই উৎসাহ দিচ্ছে নতুন হত্যাকাণ্ডকে। তারা তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং সরকারকে হুঁশিয়ার করেন—এ বিচার না হলে সারা দেশে সাংবাদিকরা কঠোর কর্মসূচিতে যাবে।

জনকণ্ঠের প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির বলেন, ‘তুহিনের মতো একজন নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্যই আতঙ্কের। আমরা বারবার বলেছি, সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া গণতন্ত্র রক্ষা অসম্ভব। আজ তুহিন, কাল আমরা—এবারই শেষবার!’

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুগান্তরের মোজো চিফ রিপোর্টার ফখরুল ইসলাম বলেন, ‘তুহিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক দমন-পীড়নের অংশ। সাংবাদিকদের চাকরি হারানো, গুম হওয়া, এমনকি খুন হওয়া—এসব এখন নিত্যদিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আন্দোলন অনিবার্য।’

জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফারাজি বলেন, ‘প্রতিটি হত্যার বিচারহীনতা নতুন হত্যার পথ খুলে দিচ্ছে। আমরা এর অবসান চাই। তুহিন হত্যার বিচার হতেই হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক অন্তু মোজাহিদ (কালবেলা), হাসান মাহমুদ (দেশ টিভি), মাহমুদ হাসান ও তাওহিদ (নিউজ টুয়েন্টিফোর), আকরাম (কালবেলা), সাইমুন মুবির পল্লব (বাংলা নিউজ), সাইফুল ইসলাম (ঢাকা পোস্ট), রাজু আহমেদ (বার্তা টোয়েন্টিফোর), নাইম (যায়যায়দিন), সজল (ফেইস দ্য পিপল), আজহারুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), এবং সাদিয়া (ডেইলি ক্যাম্পাস)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। সূত্রঃ দৈনিক যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

সাংবাদিক তুহিন হত্যায় ফুঁসে উঠল সাংবাদিক সমাজ

শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান