সাবান-পানি না থাকলে ভাতের মাড় দিয়েও হাত পরিষ্কার করা যাবে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাবান-পানি না থাকলে ভাতের মাড় দিয়েও হাত পরিষ্কার করা যাবে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৭, ২০২০ ৪:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

সাবান-পানি না থাকলে ভাতের মাড় দিয়েও হাত পরিষ্কার করা যাবে

৭১

অনলাইন নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্ববাসী। বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও প্রতিষেধক আবিষ্কার। ফলে বিশ্বব্যাপী এর ধ্বংসযজ্ঞ চলছে অবিরাম।

এমন অবস্থায় এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হল বারবার সাবান-পানি দিয়ে হাত ধোঁয়া ও মাস্ক পরা। এ দুটি বিষয় সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বব্যাপী প্রচারণা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কিন্তু হাত ধোঁয়ার জন্য যখন সাবান কিংবা চলমান (প্রবাহিত) পানি না পাওয়া যাবে, তখন কীভাবে হাতকে জীবাণু মুক্ত করবেন। এর উপায় বলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পানির বিকল্প:
হাত ধোঁয়ার জন্য পরিষ্কার পানি সবচেয়ে ভাল। কিন্তু যদি তা পরিমাণে কম থাকে এবং খাওয়ার জন্য সংরক্ষণ করতে হয়, তখন পানির বিকল্প হিসেবে ভাতের মাড়, পরিষ্কার নদী কিংবা সাগরের পানি, কাপড় ধোঁয়া কিংবা পাত্রের পানি, শাক-সবজির সিদ্ধ পানি ব্যবহার করা যাবে।

সাবানের বিকল্প:
এক্ষেত্রে আমাদের বাসা-বাড়িতে থাকা অনেক বস্তুই ব্যবহার করা নিরাপদ। যেমন: কফি চূর্ণ, ছাই, লবণ, বালু, নারিকেল কুড়ি, গাছের ছাল, পাতা কিংবা বেরি জাতীয় ফল।

যেভাবে হাত পরিষ্কার করবেন:
দুই হাতে পানি বা বিকল্প বস্তু দিয়ে হাত ভেজাবেন। এরপর সাবান কিংবা তার বিকল্প বস্তু দিয়ে দুই হাত এক সঙ্গে কমপক্ষে ২০ সেকেন্ড পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে ঘষবেন। এরপর পরিষ্কার পানি বা বিকল্প উপায়ে হাত ধুঁয়ে ফেলুন। সবশেষে শুকনো ও পরিষ্কার তোয়ালে বা পুরনো কাপড়ে হাত মুছে শুকিয়ে ফেলুন।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েস্টার্ন প্যাসিফিক টুইটার অ্যাকাউন্টে এই বিকল্প উপায় নিয়ে একটি ছবি শেয়ার করা হয়েছে। সুত্র: বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

সাবান-পানি না থাকলে ভাতের মাড় দিয়েও হাত পরিষ্কার করা যাবে

বুধবার, জুন ১৭, ২০২০ ৪:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন