সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আর নেই
অনলাইন নিউজ: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আর নেই। সোমবার (১৫ জুন) ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকায় কামরানের সাথে থাকা তার ছোট ভাই মাসুক উদ্দিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল।
করোনাভাইরাসে আক্রান্ত বদরউদ্দিন আহমদ কামরানকে সিলেট থেকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।সুত্র:সিলেট টুডে ও ৭১ টিভি।












