স্পেশাল ম্যাংগো ট্রেনে প্রতি কেজি আমের ভাড়া ১ টাকা ৩০ পয়সা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্পেশাল ম্যাংগো ট্রেনে প্রতি কেজি আমের ভাড়া ১ টাকা ৩০ পয়সা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৬, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ
A- A A+ Print

স্পেশাল ম্যাংগো ট্রেনে প্রতি কেজি আমের ভাড়া ১ টাকা ৩০ পয়সা

৫৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গত ৫ জুন শুক্রবার থেকে স্পেশাল ম্যাংগো ট্রেন নামে মালবাহী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ফেরদৌসী ইসলাম জেসি এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি আব্দুল ওদুদসহ অন্যরা পতাকা উড়িয়ে মালবাহী ট্রেনের শুভ সূচনা করেন।

কেজি প্রতি আমের ভাড়া ১টাকা ৩০ পয়সা হওয়া ও নিরাপদে আম পাঠানোর ফলে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন স্পেশাল ম্যাংগো ট্রেনের সার্ভিসে। এরই মধ্যে স্থানীয় ব্যবসায়ীদের রেলে পণ্য পরিবহনে উদ্বুদ্ধ করতে রেল কর্তৃপক্ষ নানামুখি পদক্ষেপ নেয়ায় দিন দিন তাদের মধ্যে আগ্রহ বাড়ছে।

পাশাপাশি আম মৌসুমে ব্যক্তি পর্যায়ে আম যাচ্ছে মালবাহী ট্রেনে। বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য সহজে ও কম খরচে বহণ করার জন্য সরকারের নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়।

বিশেষ করে আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আম উৎপাদিত হওয়ায় তা বিপণন সহজ করতেই এ প্রয়াস। চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যবসায়ীরা গত ১০ দিনে ৩৩ হাজার কেজি আম ঢাকার বিভিন্ন মোকামে পাঠিয়েছে।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, সড়ক পথের চেয়ে রেলপথে পণ্য পরিবহন তুলনামূলক নিরাপদ। কিন্তু বড় সমস্যা সবজি নিয়ে যেতে বাড়তি ঝামেলা গন্তব্যস্থল ঢাকার বিভিন্ন মোকামে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান, মালবাহী ট্রেনে আম পাঠানোর জন্য ব্যবসায়ীদের আরো আগ্রহ বাড়াতে জেলা শহরসহ কানসাট, শিবগঞ্জ, মহারাজপুর ও পুরাতন বাজারসহ আম বাজারগুলোতে প্রচারণা চালানো হচ্ছে।

গড়ে প্রতিদিন এখান থেকে ২০০ ক্যারেট আম ঢাকায় প্রেরণ করছে ব্যবসায়ীরা। স্পেশাল এ ট্রেনটি যেন চালু থাকে এমনি চাচ্ছেন সমাজের সূধী মহল।

দৈনিক বরিশাল ২৪

স্পেশাল ম্যাংগো ট্রেনে প্রতি কেজি আমের ভাড়া ১ টাকা ৩০ পয়সা

মঙ্গলবার, জুন ১৬, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন