স্বাস্থ্যবিধি মেনে ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খোলার দাবি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্বাস্থ্যবিধি মেনে ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খোলার দাবি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০২০ ৩:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

স্বাস্থ্যবিধি মেনে ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খোলার দাবি

৮৬
অনলাইন নিউজ: স্বাস্থ্যবিধি মেনে ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খোলার দাবি জানিয়েছেন কিন্ডারগার্টেন শিক্ষকরা। একইসাথে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনে কর্মরত প্রায় ৮ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন তারা। রোববার  (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির’ ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২১টি সংগঠনের অংশগ্রহণে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক  মো. মিজানুর রহমান সরকারের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব জি এম কবির রানা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল বন্ধের মধ্যেও সরকারি বেতন পাচ্ছেন আর কিন্ডারগার্টেনের শিক্ষকরা একই বই পড়িয়ে এবং সমাপনী পরীক্ষায় তুলনামূলক ভালো ফল অর্জন করেও সরকারি পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত। এই বৈষম্য একটি সফল রাষ্ট্রে চলতে পারে না। বর্তমানে দেশের অফিস-আদালত, মার্কেট, গার্মেন্টস, বাস, ট্রেন, লঞ্চ, পার্ক সর্বত্র লোক সমাগম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
কওমী মাদরাসা খুলে দেয়া হয়েছে। সেখানে সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার অনুমতি দেয়া হলো। তাহলে স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল খুলতে সমস্যা কোথায়? দেশে এখন করোনা সংক্রমণের মাত্রাও অন্য সময়ের তুলনায় অনেক সহনীয়। তাই ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খোলার ঘোষণা দিতে হবে। তা না হলে আমরা মানববন্ধন, যৌথ স্মারকলিপি প্রদান ও আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করছি।
তারা আরও বলেন, আর্থিক অনটনে পড়ে ইতোমধ্যে ৮ জন শিক্ষক হৃদরোগ, আত্মহত্যাসহ নানা কারণে মারা যান। অধিকাংশ স্কুল ভাড়া বাড়িতে অবস্থিত হওয়ায় ভাড়ার চাপে হাজারো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষকরা মানবেতর জীবন  থেকে উত্তরণে কেউ কেউ পেশা পরিবর্তন করছেন। এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। কিন্ডারগার্টেনে কর্মরত ৮ লাখ শিক্ষক-কর্মচারীর পরিবারের সদস্যসহ প্রায় অর্ধকোটি মানুষের দায়িত্ব নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আলোকিত বাংলাদেশের জননী’ হিসেবে আখ্যা দেয়া দেয়া হবে বলেও জানান শিক্ষক নেতারা।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সূত্র: দৈনিক শিক্ষা.কম
দৈনিক বরিশাল ২৪

স্বাস্থ্যবিধি মেনে ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খোলার দাবি

সোমবার, অক্টোবর ১২, ২০২০ ৩:৪৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন