স্মার্টফোন নয়, সন্তান বেড়ে উঠুক প্রকৃতি ভালোবেসে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্মার্টফোন নয়, সন্তান বেড়ে উঠুক প্রকৃতি ভালোবেসে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ২৪, ২০১৯ ৬:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

স্মার্টফোন নয়, সন্তান বেড়ে উঠুক প্রকৃতি ভালোবেসে

৬৬

অনলাইন নিউজঃ জেগে থাকা সময়ের এক-তৃতীয়াংশই স্মার্টফোন ব্যবহার করছি আমরা। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে শুধুমাত্র স্মার্টফোনের দিকে তাকিয়ে থেকেই বছরের মোট ৭৫ দিন কেটে যাচ্ছে। বড়রাই নয়, এই অবস্থা থেকে মুক্ত নয় শিশুরাও। 

স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো ও সাইবারমিডিয়ার এক যৌথ জরিপের প্রকাশিত ফলাফল থেকে  জানা গেছে, এই সমীক্ষায় অংশ নেওয়া দুই হাজার সদস্যদের অর্ধেকের বেশি সোশ্যাল মিডিয়া বন্ধ করতে অস্বীকার করেছেন। অনেকেই মনে করেন স্মার্টফোন ছাড়া জীবন ধারণ সম্ভব নয়।

বেশিরভাগ শিশুর হাতে ফোন এসে যাচ্ছে স্কুল বয়সেই। এতে করে তারা স্মার্টফোনের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। যোগাযোগ বা কোনো কিছু জানার আগ্রহ হলে সে ফোনেই সব করে নিচ্ছে। এতে করে শিশুর দূরত্ব বাড়ছে পরিবার ও প্রকৃতির সঙ্গে। যার প্রভাব তার পুরো জীবনে পড়বে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেন, ইন্টারনেটের যুগের শিশুরা ডিজিটাল ডিভাইস হাতে বড় হচ্ছে। এর ফলে সমাজের কাঠামো পরিবর্তন হয়ে যাচ্ছে। সম্পর্কের সংজ্ঞা বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে মানুষের আবেগ প্রকাশের উপায়। বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী শিশু-কিশোরই বন্ধু ও পরিজনদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

এই শিশুরা বাইরে বন্ধুদের সঙ্গে খেলতেও পছন্দ করে না। ফলে তাদের মধ্যে ওবেসিটি বা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও বাড়তে থাকে। সারাক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকায় দৃষ্টিশক্তিরও ক্ষতি হতে পারে। এছাড়াও তাদের মনোযোগ ও ধৈর্য কম থাকে।

স্মার্টফোন আমাদের জীবনে যোগাযোগের জন্য প্রয়োজনীয় হলেও এর ব্যবহারে এখন থেকেই রাশ টানতে হবে। বিশেষ করে ছোটদের সামনে। কারণ পরিবারের বড়রা যদি সারাক্ষণ ফোন হাতে থাকেন, তবে স্মার্টফোন থেকে দূরে থাকার পরামর্শ শিশুরা কেন শুনবে?

সুস্থ-সুন্দর-সফল-মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সময় পেলেই শিশু-কিশোরদের প্রকৃতির মাঝে নিয়ে যান। তাদের চারপাশের মানুষের সঙ্গে মেশার সুযোগ করে দিন। ছোট বেলা থেকেই শিশুকে দেশ, মানুষ ও প্রকৃতিকে ভালোবাসতে শেখান।

দৈনিক বরিশাল ২৪

স্মার্টফোন নয়, সন্তান বেড়ে উঠুক প্রকৃতি ভালোবেসে

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯ ৬:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্