হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নিঃনাসিরুদ্দীন পাটোয়ারী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নিঃনাসিরুদ্দীন পাটোয়ারী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২২, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নিঃনাসিরুদ্দীন পাটোয়ারী

৭৮

অনলাইন নিউজঃ হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। এটাকে শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

শনিবার (২২ মার্চ) এনসিপির সিলেট জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের যে বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন,  তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত স্ট্যাটাস হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি আছে। আমরা দেখছি ক্যান্টমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন, এই ধরনেরর হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন। সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন তার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি আমরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, যারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন ও মার্কা-আদর্শ বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দেবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ও লড়াইটা হবে। সেই ক্ষেত্রে আমরা একটু পিছপা হবো না আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব।

সূত্রঃ ঢাকা পোষ্ট

দৈনিক বরিশাল ২৪

হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নিঃনাসিরুদ্দীন পাটোয়ারী

শনিবার, মার্চ ২২, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
৭৮

অনলাইন নিউজঃ হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। এটাকে শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

শনিবার (২২ মার্চ) এনসিপির সিলেট জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের যে বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন,  তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত স্ট্যাটাস হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি আছে। আমরা দেখছি ক্যান্টমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন, এই ধরনেরর হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন। সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন তার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি আমরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, যারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন ও মার্কা-আদর্শ বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দেবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ও লড়াইটা হবে। সেই ক্ষেত্রে আমরা একটু পিছপা হবো না আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব।

সূত্রঃ ঢাকা পোষ্ট

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন