২ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪২ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০২, ২০২০ ১১:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

২ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর

৬৫
কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ২ জুন মঙ্গলবার থেকে চালু হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ২ মাস ৭ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনেই চালু হতে যাচ্ছে সোনামসজিদ স্থলবন্দর। ভারতের মাহদীপুর রপ্তানিকারক এ্যাসোসিয়েশন পণ্যদিতে রজি হওয়ায় আবারো চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দরটি।
সোনামসজিদ কাস্টমস এর সহকারী কমিশনার মো. সাইফুর রহমান জানান, করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমাদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। গত ১৫ এপ্রিল থেকে পরে সীমিত আকারে অফিস চালুর সরকারি সিদ্ধান্তের পর থেকেই বন্দর কার্যক্রম চালুর চেষ্টা হলেও ভারতীয় কতৃপক্ষের অনীহার কারণে বন্দর চালু করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, তবে গত ৩১ মে ভারতীয় রপ্তানীকারক এ্যাসেসিয়েশনের এক বার্তার প্রেক্ষিতে আশা করা হচ্ছে ২জুন মঙ্গলবার থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে অর্থাৎ সোনামসজিদে প্রবেশ করতে পারে।
এদিকে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, আমরা স্বাস্থ্য বিধি মেনে বন্দর চালুর জন্য গত ১৫ এপ্রিল থেকেই প্রস্তুত আছি।
রোববার রাতে ভারতীয় রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক স্বাক্ষরিত এক চিঠিতে ২ জুন থেকে বাংলাদেশে এ বন্দর দিয়ে পণ্য রপ্তানির আগ্রহ দেখানো হয়। যার অনুলিপি মালদা জেলা ম্যাজিষ্ট্রেট, সোনামসজিদ স্থলবন্দর সি এ্যান্ড এফ এজেন্ট এবং আমদানী-রপ্তানীকারক গ্রুপ এ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কাছে পাঠানো হয়।
আবার কর্মচঞ্চল হয়ে উঠবে গোটা বন্দর এলাকা, ঘুঁচবে হাজার হাজার শ্রমিকের বেকারত্ব, চাঙ্গা হয়ে উঠবে জেলার তথা দেশের অর্থনীতি। তবে করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এ বিষয় টি অধিক গুরুত্ব দিয়েই কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করবেন এটাই প্রত্যাশা সকলের।
দৈনিক বরিশাল ২৪

২ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর

মঙ্গলবার, জুন ২, ২০২০ ১১:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন