৩৩৩-এ ফোন পেয়ে গভীর রাতে ত্রাণ পাঠালেন ডিসি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪৩৩৩-এ ফোন পেয়ে গভীর রাতে ত্রাণ পাঠালেন ডিসি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২০ ২:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

৩৩৩-এ ফোন পেয়ে গভীর রাতে ত্রাণ পাঠালেন ডিসি

৬০

অনলাইন নিউজঃ সরকারি তথ্য সেবা নম্বর ৩৩৩-এ ফোন পেয়ে নগরের বায়েজিদ থানার খাজা গরীবে নেওয়াজ লেন এলাকায় এক দিনমজুর পরিবারের জন্য গভীর রাতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দিনগত রাতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ওই পরিবারের কাছে চাল-ডালসহ ৩৩ কেজি শুকনো খাবার পৌঁছে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে সরকারি তথ্য সেবা নম্বর ৩৩৩-এ ফোন দিয়ে বায়েজিদ এলাকার এক নারী ত্রাণ সহায়তা চান। ৩৩৩ থেকে এডিসি জেনারেল স্যারের সঙ্গে ওই নারীর যোগাযোগ করিয়ে দেওয়া হয়।

তিনি জানান, এডিসি জেনারেল স্যার ওই নারীর সঙ্গে কথা বলে তার পুরো তথ্য নেন। পরে ডিসি স্যারের নির্দেশে ওই নারীর পরিবারের জন্য তাৎক্ষণিক ৩৩ কেজি শুকনো খাবার পৌঁছে দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই নারীর পরিবারের কাছে ২০ কেজি চাল, ৪ কেজি চিড়া, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি লবন, ২ লিটার তেল এবং ১ কেজি নুডলসসহ ৩৩ কেজি শুকনো খাবার পৌঁছে দেওয়া হয় বলে জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, রাতে এক নারী ফোন দিয়ে কান্না করতে থাকেন। খাবার না থাকায় তার পরিবার দুই দিন ধরে না খেয়ে আছেন বলে জানান। সঙ্গে সঙ্গে তার পুরো তথ্য আমরা নোট নিই। ডিসি স্যারের নির্দেশে রাতেই ওই নারীর পরিবারের জন্য ত্রাণ সহায়তা পাঠানো হয়।

তিনি জানান, ওই নারী আমাদের জানিয়েছেন- তার স্বামী দিনমজুর। করোনার প্রভাবে ৭ দিন ধরে তিনি বেকার। ৪ সন্তান নিয়ে তাদের ৬ জনের পরিবার। রোববার দুপুর থেকেই সন্তানেরা খাবারের জন্য কান্নাকাটি শুরু করে। কারও কাছে সাহায্য না পেয়ে রাতে সরকারি সেবা নম্বরে ফোন দিয়েছেন তিনি।

‘জেলা প্রশাসন আগেই ঘোষণা দিয়েছে, করোনার এই সময়ে চট্টগ্রামে একজন মানুষও অভুক্ত থাকবেন না। দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে। সবার কাছেই আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দেবো।’ যোগ করেন জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা পাওয়া ওই নারী বাংলানিউজকে জানান, খাবার ফুরিয়ে যাওয়ায় সন্তানদের মুখে কিছু তুলে দিতে পারছিলাম না। তারা কান্না করছিলো। অনেকটা নিরুপায় হয়ে সরকারি সেবা নম্বরে ফোন দিই। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসায় খাবার পাঠান ডিসি স্যার।

তিনি জানান, ফোন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খাবার বাসায় চলে আসবে- এমনটা ভাবিনি। খাবার পেয়ে রাতেই রান্না করেছি। সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি।

দৈনিক বরিশাল ২৪

৩৩৩-এ ফোন পেয়ে গভীর রাতে ত্রাণ পাঠালেন ডিসি

সোমবার, মার্চ ৩০, ২০২০ ২:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্